Wednesday, March 11, 2026
HomeScrollধোনি, রোহিত থাকলেও বিশ্বকাপ ফাইনালে কেন ছিলেন না কোহলি? কারণ জানলে চমকে...
Virat Kohli

ধোনি, রোহিত থাকলেও বিশ্বকাপ ফাইনালে কেন ছিলেন না কোহলি? কারণ জানলে চমকে উঠবেন

ফাইনালে ধোনি, রোহিতকে দেখে দর্শকরা পাগল হলেও, অনেকেই খুঁজছিলেন কোহলিকে

ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক সময়ের তিন বড় নাম রোহিত শর্মা (Rohit Sharma), মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) এবং বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু টি–২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2026) ফাইনালে (Final) আহমেদাবাদে দেখা গেল দুই কিংবদন্তিকে। ধোনি, রোহিত থাকলেও এই মেগা-ইভেন্টে অনুপস্থিত ছিলেন কোহলি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কেন তিন মহারথীকে একসঙ্গে দেখা গেল না? চলুন এর উত্তর খুঁজে দেখা যাক।

রবিবার বিশ্বকাপের ফাইনালে ম্যাচ শুরু হওয়ার আগে ট্রফি হাতে মাঠে প্রবেশ করেন ভারতের দুই বিশ্বজয়ী অধিনায়ক ধোনি এবং রোহিত। তাঁদের উপস্থিতিতে উচ্ছ্বসিত হয়ে ওঠে গ্যালারি। দুই তারকাকে একসঙ্গে দেখে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গোটা ম্যাচে ভিআইপি বক্সে বসে খেলা উপভোগ করেন তাঁরা। ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর মাঠেও নেমে এসে দলের সঙ্গে আনন্দ ভাগ করে নেন দুই অধিনায়ক। পরে নিজের ইনস্টাগ্রামেও ভারতের ট্রফিজয়ের মুহূর্তের ছবি শেয়ার করেন ধোনি।

আরও পড়ুন: ক্ষমা করল না আইসিসি! মিচেলকে বল ছুড়ে কী শাস্তি পেতে হবে ভারতীয় অর্শদীপকে?

তবে এই আনন্দঘন মুহূর্তেও নেটিজেনদের একাংশের নজর ছিল অন্যদিকে। অনেকেই খুঁজছিলেন কোহলিকে। কেন তাঁকে আহমেদাবাদের ফাইনালে দেখা গেল না, তা নিয়েই শুরু হয় নানা জল্পনা। আসলে ধোনি ও রোহিত ফাইনালে উপস্থিত ছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে। ধোনি ২০০৭ সালে ভারতের প্রথম টি–২০ বিশ্বকাপ জেতান, আর রোহিত নেতৃত্বে ভারত জেতে গতবার। সেই কারণেই ট্রফি নিয়ে মাঠে প্রবেশের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁদের। অন্যদিকে, কোহলির নেতৃত্বে ভারত এখনও কোনও বিশ্বকাপ জেতেনি। ফলে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানে তাঁর কোনও নির্দিষ্ট ভূমিকা ছিল না।

তবুও অনেকের প্রশ্ন এটাই যে, কোহলি কি অতিথি হিসেবেও উপস্থিত থাকতে পারতেন না? বাস্তবে দেখা যায়, ভারতের ম্যাচ না থাকলে কোহলি সাধারণত দেশে থাকেন না। ক্রিকেটের বাইরে সময় পেলেই তিনি পরিবারকে সময় দেন। তারই যেন প্রতিফলন দেখা যাচ্ছে এখন। পরিবারকে সময় দেওয়ার কারণেই সম্ভবত তিনি ফাইনালে উপস্থিত ছিলেন না। তবে মাঠে না থাকলেও ভারতীয় দলের বিশ্বকাপজয়ের পর সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন বার্তা জানিয়েছেন কোহলি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast