Monday, May 25, 2026
HomeScrollরামপুরহাটে গলদঘর্ম হয়ে ট্রাইব্যুনালের লাইনে মানুষ, সিউড়িতে অসুস্থ হয়ে পড়লেন মহিলা
Tribunal Rampurhat-Suiri

রামপুরহাটে গলদঘর্ম হয়ে ট্রাইব্যুনালের লাইনে মানুষ, সিউড়িতে অসুস্থ হয়ে পড়লেন মহিলা

জেলা জুড়ে নাম বাদ ৮২, ০৫৯ জন ভোটারের

বীরভূম- রামপুরহাটে (Rampurhat)  লাইনে দাঁড়ানোর জন্য রাস্তা দিয়ে ছুটছেন শয়ে শয়ে ডিলিটেড ভোটার (D Voter) , সিউড়িতে (Suiri)  ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অসুস্থ মহিলা। ট্রাইব্যুনালের (Tribunal)  নথি জমা যেন জীবন মরণ যুদ্ধে পরিণত হয়েছে বাদ পড়া ভোটারদের।  জেলা জুড়ে নাম বাদ ৮২, ০৫৯ জন ভোটারের। রাজ্যে মোট সংখ্যাটা প্রায় ৯০ লক্ষ।

এমন পরিস্থিতিতেই ট্রাইব্যুনালের নথি জমা করার জন্য হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। এমন ছবি শুধু এক জায়গার নয়, সিউড়ি থেকে রামপুরহাট বা বোলপুর সব জায়গার ছবিই প্রায় ১৯-২০। সিউড়িতে ট্রাইব্যুনালের নথি জমা করার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা। অন্যদিকে রামপুরহাটে দেখা গেল নথি জমার লাইনে দাঁড়ানোর জন্য রাস্তা দিয়ে ছুটছেন শয়ে শয়ে নবীন থেকে প্রবীণ, এমনকি মহিলারাও।

বোলপুরেও ছবিটা অনেকটা এরকমই। সেখানেও ঘন্টার পর ঘন্টা কাগজ হাতে করে দাঁড়িয়ে রয়েছেন সকলে। অপরদিকে সোমবার সিউড়ির নথি জমা দিতে এসে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা। সোমবার ঘটনাটি ঘটেছে সিউড়ির ডিআরডিসি ভবনে। অসুস্থ মহিলার নাম তনুজা বিবি। তিনি দুবরাজপুর বিধানসভা হেতমপুর এলাকার বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

আরও পড়ুন-  ভোটের নিরাপত্তায় ভিন রাজ্যের ৩০০০ পুলিশকে বাংলায় আনছে কমিশন

তনুজা বিবিকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসা চলছে তার। SIR-র তালিকা থেকে নাম বাদ গিয়েছে একাধিক ভোটারের। ফলে তাদের নাম তোলার জন্য পুনরায় আবেদন করতে হচ্ছে ট্রাইব্যুনালে। মানুষের অভিযোগ, কিছু ভুল খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়রানির শিকার হতে হচ্ছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D