Friday, April 10, 2026
HomeScrollউদ্বোধনের আগেই ভেঙে পড়ল সেতু! কাটমানি ইস্যুতে প্রশ্নের মুখে ডবল ইঞ্জিন সরকার
Tripura

উদ্বোধনের আগেই ভেঙে পড়ল সেতু! কাটমানি ইস্যুতে প্রশ্নের মুখে ডবল ইঞ্জিন সরকার

২০১৭ সালে ভিত্তিপ্রস্তর হলেও এখনও কেন সম্পূর্ণ হয়নি সেতু তৈরির কাজ?

ওয়েব ডেস্ক: ত্রিপুরার (Tripura) ডবল ইঞ্জিন সরকারের উন্নয়ন মডেলকে ঘিরে উঠল বড় প্রশ্ন। উনকোটি জেলার কুমারঘাটের সোনাইমুড়ি এলাকায় মনু নদীর উপর নির্মীয়মাণ সেতুর একটি বড় অংশ আচমকাই ভেঙে পড়ে (Bridge Collapsed) মাঝনদীতে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, প্রায় ১৪০ মিটার দীর্ঘ এই আরসিসি সেতুর নির্মাণকাজ চলছিল। প্রায় ৬ কোটি টাকার এই প্রকল্পের কাজ শুরু হয় ২০২১ সালে, যদিও সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল ২০১৭ সালে বামফ্রন্ট সরকারের আমলে। পরে সরকার পরিবর্তনের পর বর্তমান শাসকদলের আমলে শুরু হয় নির্মাণকাজ।

স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই সেতু নির্মাণে গুণগত মান নিয়ে প্রশ্ন ছিল। এলাকার বাসিন্দা রাজেশ মালাকার দাবি করেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার করার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। তাঁর কথায়, “এটা দুর্ঘটনা নয়, এটা দুর্নীতির ফল।” অন্যদিকে, কুমারঘাট পূর্ত দপ্তরের আধিকারিক রতিরঞ্জন দেবনাথ জানান, ৩৫ মিটার স্প্যানের সুপার-স্ট্রাকচার ঢালাইয়ের সময় আচমকাই ভেঙে পড়ে সেতুর অংশটি। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, আগাম বৃষ্টির ফলে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় মাটির ভার বহন ক্ষমতা কমে যায়। ফলে অস্থায়ী স্টেজিং কাঠামো ভর নিতে না পেরে ধসে পড়ে। তিনি দাবি করেন, নির্মাণে কোনও নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়নি এবং ঠিকাদার সংস্থা নিজেদের খরচেই পুনর্নির্মাণ করবে।

আরও পড়ুন: হিমন্ত-পত্নীর পাসপোর্ট বিতর্ক! আদালতে বিরাট স্বস্তি কংগ্রেস নেতার, দেখুন বড় খবর

ঘটনার পরপরই এলাকায় পৌঁছন কংগ্রেস (Congress) বিধায়ক সুদীপ রায় বর্মন। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি সরাসরি দুর্নীতির অভিযোগ তোলেন। তাঁর দাবি, ঠিকাদারি সংস্থার কাছ থেকে কাটমানি আদায়ের ফলেই নির্মাণের গুণগত মান বজায় রাখা হয়নি। সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “জনগণের টাকার অপব্যবহার হচ্ছে।” সিপিএম নেতৃত্বও পূর্ত দপ্তরের কাছে স্মারকলিপি জমা দিয়ে ঘটনার তদন্তের দাবি জানিয়েছে। বাম নেতা সুব্রত দাসও একই অভিযোগ তুলে বলেন, ঠিকাদারি কাজ থেকে কাটমানি তোলার সংস্কৃতিই এই ধরনের দুর্ঘটনার জন্য দায়ী।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto