Wednesday, June 24, 2026
HomeScrollবৈশাখের প্রথম দিনে কেমন থাকবে আবহাওয়া? কী পূর্বাভাস দিল আবহাওয়া দফতর?
Poila Baisakh Weather

বৈশাখের প্রথম দিনে কেমন থাকবে আবহাওয়া? কী পূর্বাভাস দিল আবহাওয়া দফতর?

নববর্ষে ঝড়বৃষ্টির পূর্বাভাস! বুধবার ভিজবে কোন কোন জেলা?

কলকাতা: তীব্র দাবদাহে হাসফাঁস দশা রাজ্যবাসীর। বিকেলের দিকে মৃদু-মন্দ বাতাস বইলেও তাপমাত্রার হেরফের হচ্ছে না। সকলের মনে একই প্রশ্ন, এই ভ্যাপসা গরমেই কি কাটবে বাংলা নতুন বছরের প্রথমদিনটা পয়লা বৈশাখে (Poila Baisakh Weather) কেমন থাকবে আবহাওয়া? নতুন বছরের শুরু দিনটা কী ঘেমেনেয়ে কাটাতে হবে? হাওয়া অফিস জানাছে, দাবদাহ বাড়বে। রাজ্যে গরম ও অস্বস্তির সতর্কবার্তা। চৈত্র সংক্রান্তিতে গরমে (Heatwave Alert) নাজেহাল হতে হলেও বছরের প্রথমদিনে বৃষ্টিতে ভিজবে বাংলা। তবে গরম থেকে রেহাই মিলবে না। এ সপ্তাহে শুষ্ক আবহাওয়া। রবিবার পর্যন্ত গরম ও শুষ্ক আবহাওয়ার জারি।বুধবার এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি পশ্চিমের কয়েক জেলায়। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি (Rain Thunderstorms Forecasted) চলবে।

পয়লা বৈশাখের দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে IMD। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে দুর্যোগের সম্ভাবনা বেশি। আগামী কয়েকটা দিন দিনভর গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। এক ধাক্কায় তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা পেরতে পারে চল্লিশ ডিগ্রি। তবে বুধবার এবং বৃহস্পতিবার বজ্রগর্ভ মেঘ থেকে পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে।

আরও পড়ুন: ভোট আবহে ইডির নজরে I PAC! এবার প্রতীক জৈনের স্ত্রী ও ভাইকে তলব

গত কয়েক দিনের কালবৈশাখীর স্বস্তির পর ফের বাড়ছে গরমের দাপট। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এর পিছনে রয়েছে শুষ্ক পশ্চিমী বাতাসের প্রভাব। চৈত্রের শেষ লগ্নে ভ্যাপসা গরম আরও চেপে বসবে। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি হয়েছে। তবে স্বস্তির সামান্য ইঙ্গিতও রয়েছে। ১৪ থেকে ১৬ এপ্রিলের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এই বৃষ্টিতে গরম থেকে তেমন স্বস্তি মিলবে না, উল্টে সপ্তাহের শেষের দিকে অস্বস্তি আরও বাড়তে পারে। এদিকে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টির দাপট জারি থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অস্বস্তিকর পরিস্থিতি বজায় রয়েছে গোটা বাংলায়। তবে এরই মাঝে মুষলধারে বৃষ্টির পূর্বাভাস শোনাল আবহাওয়া দফতর। নববর্ষে ভিজতে পারে উত্তরের একাধিক জেলা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার এই জেলাগুলির পাশাপাশি আলিপুরদুয়ার ও কোচবিহারেও বৃষ্টির সম্ভাবনা।তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমলে এই জেলাগুলিতেও তাপমাত্রা কিছুটা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে। বাকি সর্বত্র শুষ্ক থাকবে আবহাওয়া। তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D