Friday, June 5, 2026
HomeScrollফের ধাক্কা খেল KKR! ২ বছরের জন্য নির্বাসিত তারকা বোলার! এবার কী...
Kolkata Knight Riders

ফের ধাক্কা খেল KKR! ২ বছরের জন্য নির্বাসিত তারকা বোলার! এবার কী হবে?

কী কারণে নির্বাসিত করা হল KKR-এর পেসারকে? দেখে নিন একনজরে

ওয়েব ডেস্ক: বোলিং ইউনিট নিয়ে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ‘টেনশন’ যেন কিছুতেই কাটছে না। এবার বড় সমস্যায় পড়লেন দলের তারকা পেসার ব্লেসিং মুজারাবানি (Blessing Muzarabani)। জিম্বাবোয়ের এই বোলারের উপর নেমে এসেছে শাস্তির (Punishment) খাঁড়া। অভিযোগ, পেশাদার চুক্তি ভঙ্গের জেরে তাঁকে দু’বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)।

সম্প্রতি আন্তর্জাতিক মঞ্চে দুরন্ত ছন্দে ছিলেন মুজারাবানি। বিশ্বকাপে তাঁর আগুনে বোলিংয়ে ভর করে জিম্বাবোয়ে সুপার এইট পর্যন্ত পৌঁছয়। টুর্নামেন্টে তিনি একাই তুলে নেন ১৩টি উইকেট। সেই পারফরম্যান্সের ভিত্তিতেই আইপিএল-এ সুযোগ পান তিনি। রাজনৈতিক বিতর্কের জেরে মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে ছিটকে গেলে তাঁর বদলি হিসেবে দলে নেয় নাইট শিবির। এমনিতেই চোট সমস্যায় জর্জরিত দলে অনুপস্থিত হর্ষিত রানা এবং আকাশ দীপের মতো বোলাররা। ফলে মুজারাবানির কাঁধেই ছিল বোলিং আক্রমণের বড় দায়িত্ব।

আরও পড়ুন: KKR-এর সামনে রানের পাহাড়! CSK-কে হারিয়ে প্রথম জয় পাবেন রাহানেরা?

কিন্তু সমস্যার সূত্রপাত অন্যত্র। আইপিএলে যোগ দেওয়ার আগে পাকিস্তান সুপার লিগে চুক্তিবদ্ধ হয়েছিলেন মুজারাবানি। পরবর্তীতে সেই চুক্তি ভেঙে আইপিএলে যোগ দেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে আইনি পদক্ষেপ করে পিসিবি। এর পর মঙ্গলবার পাক বোর্ডের তরফে জানানো হয়, পেশাদারিত্ব ভঙ্গের অভিযোগে আগামী দু’বছরের জন্য মুজারাবানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে এই সময়ের মধ্যে তাঁর আইপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে ক্রিকেটমহলের একাংশের মতে, এই নিষেধাজ্ঞা কার্যকর করা সহজ হবে না। কারণ, অতীতে একই ধরনের ঘটনায় করবিন বস্কের ক্ষেত্রেও কঠোর পদক্ষেপ নিতে পারেনি পিসিবি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D