Sunday, June 7, 2026
HomeScroll‘জীবন আর হাসির প্রতীক ছিলেন’ ওঁনাকে সেইভাবেই মনে রাখুন, আবেগঘন পোস্ট আশা...
Asha Bhosle

‘জীবন আর হাসির প্রতীক ছিলেন’ ওঁনাকে সেইভাবেই মনে রাখুন, আবেগঘন পোস্ট আশা ভোঁসলের নাতনির

‘আমি জানি, তুমি সব সময় আমার সঙ্গে থাকবে,’ আশার সঙ্গে ছবি পোস্ট করলেন নাতনি জানাই

ওয়েবডেস্ক- আশা নেই। সঙ্গীত জগতের (music world) এক অপূরণীয় ক্ষতি। ৯২ বছর বয়সে ১২ এপ্রিল মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে জীবনাবসান হয়েছে তাঁর। শনিবার রাতেই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। কিন্তু রবিবার সকালে দেশবাসীর কাছে সেই খবরটাই এল, যে খবরটা জন্য তিনি প্রস্তুত ছিলেন না।

চিকিৎসকের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চলে গেলেন আশা (Asha Bhosle) । তাঁর নাতনি জানাই ভোঁসলে স্পষ্ট করে করেন, চরম ক্লান্তি ও বুক্তে সংক্রমণের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শেষপর্যন্ত আইসিউতে চিকিৎসাধীন না ফেরার দেশে পাড়ি দেন সুরসম্রাজ্ঞী। কিংবদন্তী শিল্পীকে হারিয়ে শোকস্তব্ধ দেশ। সঙ্গীতজগত থেকে শুরু করে চলচ্চিত্র রাজনৈতিক মহল শোকে আচ্ছন্ন।

১৩ এপ্রিল রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়, যেখানে অসংখ্য বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থেকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। একদম ভেঙে পড়েছেন নাতনি জানাই (Zanai Bhosle) । সোশ্যাল মিডিয়ায় ঠাকুমার সঙ্গে তিনি একটি ছবি শেয়ার করে লিখেছেন,  “গুডবাই মাই লাভ, লাভ অফ মাই লাইফ।” নিজের সবটুকু অনুভূতি উজাড় করে দিয়ে জানাই লিখেছেন,

তাঁর কথায়, “আজ সকালে ঘুম থেকে উঠে বুঝলাম, আমি আমার প্রিয় বন্ধু, আমার পুরো পৃথিবীকে হারিয়েছি। এখন আমি কাকে আলিঙ্গন করব, কার সঙ্গে চা খাব? কে আমার জন্য অপেক্ষা করবে?” জানাই আরও লেখেন, উনি জীবন আর হাসির প্রতীক ছিলেন। তাই তাঁকে মনে রাখতে হলে সেইভাবেই মনে রাখুন’। শেষে ঠাকুমার প্রতি ভালোবাসা জানিয়ে জানাই লেখেন, “আমি আমার জীবনের ভালোবাসা হারিয়েছি,  আমি জানি, তুমি সব সময় আমার সঙ্গে থাকবে।

আরও পড়ুন-  ওয়াংখেড়ে স্টেডিয়ামে সইফের উপর মেজাজ হারালেন করিনা!

আশা ভোঁসলে মৃত্যু এক যুগের অবসান। মাত্র ৯ বছর বয়সে বাবাকে হারিয়ে দারিদ্র্যের সঙ্গে লড়াই। প্রতিবন্ধকতা, দারিদ্র্য সব কিছুকে হারিয়ে তিনি হয়ে উঠেছিলেন আশা ভোঁসলে। নিজের সন্তান, পুত্রকে হারিয়েও বুকে একরাশ জমা কষ্ট নিয়ে তিনি মানুষকে তাঁর সৃষ্টি দিয়ে আনন্দ দিয়ে গেছে। বলা হয় শিল্পী বেঁচে থাকে তাঁর সৃষ্টির মধ্যে দিয়ে। আশা ভোঁসলে চিরকাল অমর হয়ে থাকবে তাঁর সমস্ত অনুরাগীদের মধ্যে।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini