Thursday, April 16, 2026
HomeBig newsভোট এলেই কোচবিহারে অশান্তি কেন হবে? প্রশ্ন তুললেন মমতা
Cooch Behar

ভোট এলেই কোচবিহারে অশান্তি কেন হবে? প্রশ্ন তুললেন মমতা

কমিশনকে কড়া ভাষায় আক্রমণ মমতা'র

ওয়েব ডেস্ক : হাতে আর মাত্র ৬ দিন। তার পরেই রাজ্যে হবে প্রথম দফার ভোট। ২৩ তারিখ হবে প্রথম দফার ভোট। এই দফায় উত্তরবঙ্গের সব আসনেই নির্বাচন হবে। সে কথা মাথায় রেখেই বৃহস্পতিবার কোচবিহারে সভা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে কোচবিহারের (Cooch Behar) আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

এদিন কোচবিহারের মাথাভাঙা বিধানসভার ঘোকসাডাঙায় সভা করেছেন তৃণমূল (TMC) সুপ্রিমো। সেখান থেকে কোচবিহারে আইনশৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন, ‘আমার হাতে এখন আইনশৃঙ্খলার ভার না থাকলেও আগামী দিনে তো থাকবে। এটা মাথায় রেখে দিন।’

আরও খবর : হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে ভয়াবহ আগুন

মমতা আরও অভিযোগ করেছেন, ভোট এলেই কোচবিহারে (Cooch Behar) অশান্তি কেন হবে? তিনি বলেছেন, “কোচবিহারে রাজনৈতিক হিংসা কেন হচ্ছে? আমাদের সময়তো হয়নি। যখনই দেখি নির্বাচন কমিশনের (Election Commission) অধীনে ভোট হয়, যখন আইনশৃঙ্খলা কমিশনের অধীনে চলে যায়, তখনই আমি দেখতে পাচ্ছি প্রতিদিন কোচবিহারে গন্ডোগোল হচ্ছে। আমি প্রশাসনকে অনুরোধ করব রাজনৈতিক হিংসা যেন না হয়।”

এদিন মমতার মুখে শোনা যায় শীতলকুচির কথাও। তিনি বলেছেন, ‘গত বিধানসভা নির্বাচনের সময় শীলতকুচিতে গুলি চালিয়ে দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। ৪ জনকে হত্যা করেছিল। আমি সঙ্গে সঙ্গে এসেছিলাম।” সঙ্গে জানিয়েছেন, আগে মাথাভাঙায় শুধু মাথা ভাঙতো। এছাড়া তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেছেন, আজ পর্যন্ত ভারত সরকার কোচবিহারের মানুষের জন্যও একটিও কাজ করতে পারেনি। কিন্তু, তারা আজ বড় বড় কথা বলে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor