ওয়েবডেস্ক- ৪৮ ঘণ্টাও বাকি নেই ভোটের, নন্দীগ্রামে (Nandigram) গ্রেফতার তৃণমূল নেতা (Tmc Leader) !! ভোটারদের (Voter) প্রভাবিত করার অভিযোগ!নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার দাবি পুলিশ সূত্রে।
গতকাল রাতে গ্রেফতার করা হয় শেখ সুফিয়ানের জামাই শেখ হাবিবুল রহমান ওরফে নান্টুকে। ধৃত হাবিবুল রহমান নন্দীগ্রামের মহম্মদপুর পঞ্চায়েতের প্রধান।
বিজেপির অভিযোগ গতকাল রাতে মোহাম্মদপুর অঞ্চলের ৫৪ নং বুথে হাবিবুল রহমান বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের টাকার লোভ দেখাচ্ছিলেন। এবং শাসানি দিচ্ছিলেন বিজেপিকে নয় তৃণমূল কে ভোট দিতে হবে।
আরও পড়ুন- কার্শিয়াং থেকে শাহের বার্তা, ‘দিদিকে টাটা’, গোর্খা ইস্যুতেও বড় প্রতিশ্রুতি
খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব সহ এলাকার মহিলারা তাকে ঘিরে ধরে পুলিসকে খবর দেয়। পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।
তৃণমূলের দাবি এই অভিযোগ ভিত্তিহীন। বিজেপি হেরে যাচ্ছে তাই মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে তৃণমূল মিথ্যে অভিযোগ করে তৃণমূল নেতৃত্বকে আটকানোর চেষ্টা করছে। আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়।







