ওয়েবডেস্ক- পর্যবেক্ষকদের (Observer) নজরে কিছু এলে টার্নিং অফিসার, সিইওকে (CEO) জানাবেন। ওনারা ব্যবস্থা নেবেন। কিন্তু এখানে সরাসরি পর্যবেক্ষকদের নির্দেশে আইনশৃঙ্খলার রক্ষার জন্য গ্রেফতার করা হচ্ছে।
দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) দুই বিজেপি প্রার্থী (BJP Candidate) রাতের অন্ধকারে পর্যবেক্ষকের সঙ্গে দেখা করেছেন। অভিযোগ জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Chief Election Commissioner Gyanesh Kumar) চিঠি দিয়েছে তৃণমূল (TMC) । বেহালা পূর্বের বিজেপি প্রার্থী শঙ্কর সিকদার (Bjp Candidate Shankar Sikder) যুবশক্তি ভরসা কার্ড বিতরণ করছেন। প্রতিমাসে যুবকদের ৩ হাজার টাকা দেওয়া হবে এমন প্রতিশ্রুতি। কমিশনে অভিযোগ জানানো হয়েছে তৃণমূলের তরফে।
আরও পড়ুন- নির্বাচন করাতে গিয়ে ভোট কর্মীরা খাবে কী? মূল্য তালিকা বেঁধে দিল কমিশন
তৃণমূলের অভিযোগ, ডায়মন্ড হারবার আসনের পুলিশ পর্যবেক্ষক (পোলিং অবজারভার) পরমার্থ স্মিত পুরুষোত্তমদাস সরকারি আবাসনের বদলে একটি হোটেলে ছিলেন এবং সেখানে মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌর সুন্দর ঘোষের সঙ্গে “গোপন ও অনানুষ্ঠানিক” বৈঠক করেন বলে খবর। তৃণমূল এই ঘটনাকে ‘নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির আঁতাত’ বলে দাবি করেছে। দলের ওয়ার্কিং কমিটির সদস্য ডেরেক ও’ব্রায়েন বিষয়টি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছেন।
তৃণমূলের দাবি, একজন নিরপেক্ষ পর্যবেক্ষকের এমন কাজ ভোট প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। তারা অবিলম্বে ওই পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। ওই অবিলম্বে ওই পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। প্রথম দফার ভোটের আগে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য। ডায়মন্ড হারবার পুলিশ অবজার্ভারদের ভূমিকা এবং হোটেলে গোপন বৈঠকের অভিযোগ নিয়ে তৃণমূল সরব হলেও, বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।







