Tuesday, June 9, 2026
HomeScrollলখনউয়ের বিরুদ্ধে একাধিক পরিবর্তন, খেলতে পারেন রাচীন-পাথিরানা!
Kolkata Knight Riders

লখনউয়ের বিরুদ্ধে একাধিক পরিবর্তন, খেলতে পারেন রাচীন-পাথিরানা!

লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে দলে একাধিক পরিবর্তনের কথা ভাবছে কেকেআর

ওয়েব ডেস্ক : ছয় ম্যাচ পরে চলতি আইপিএলে প্রথম ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ইডেনে রাজস্থান রয়‍্যালসকে এই জয় অর্জন করেছিল কেকেআর (KKR)। এক কথায় বলতে গেলে, ভাগ্যের জোরেই ম্যাচটা বের করে নিতে পেরেছেন রিঙ্কু সিং-রা। এর পরে আগামী রবিবার লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে নামবেন অজিঙ্ক রাহানেরা।

ইতিমধ্যে সেই ম্যাচ খেলার জন্য লখনউ পৌঁছে গিয়েছেন গ্রিনরা। ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। তবে সূত্রের খবর, লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে দলে একাধিক পরিবর্তনের কথা ভাবছে কেকেআর (KKR) টিম ম্যানেজমেন্ট। এদিকে প্রথম একাদশে ফিন অ্যালেনের জায়গায় খেলানো হয়েছিল টিম সেইফার্টকে। দু’টি ম্যাচ খেলেছিলেন তিনি। তবে দু’টি ম্যাচেই ব্যর্থ হয়েছেন সেইফার্ট।

আরও খবর : ‘বস্তারে নতুন ইনিংস’! নকশালমুক্ত অঞ্চলে ৫০টি খেলার মাঠ গড়ার উদ্যোগ সচিনের

সূত্রের খবর, আসন্ন ম্যাচে সেইফার্টের জায়গায় রাচীন রবীন্দ্রকে খেলানো হতে পারে। প্রথম একাদশে থাকতে পারেন মাথিশা পাথিরানাও। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে, কার জায়গায় খেলবেন তিনি? এক্ষেত্রে বিকল্প হলেন রভম্যান পাওয়াল। কিন্তু তাঁকে বেঞ্চ করা হলে, ব্যাটিং পাওয়ার কমে যেতে পারে কেকেআরের।

এদিকে বলে রাখা দরকার, লউনউয়ের পিচ হল পেস সহায়ক। ফলে কোনও স্পিনারকে বসানো হতে পারেও বলে মনে করা হচ্ছে। তবে একদিকে ফর্মে রয়েছেন বরুণ চক্রবর্তী। আর অনুকূল রায় ব্যাটে বলে ভালো পারফর্ম করছেন। ফলে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে দলে কী কী পরিবর্তন করে কেকেআর (KKR)? সেটাই এখন দেখার।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188