HomeScrollদিল্লিতে নৃশংস খুন! IRS অফিসারের কন্যা ধর্ষণ-খুনে গ্রেফতার প্রাক্তন পরিচারক
New Delhi

দিল্লিতে নৃশংস খুন! IRS অফিসারের কন্যা ধর্ষণ-খুনে গ্রেফতার প্রাক্তন পরিচারক

তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি: নয়াদিল্লিতে (New Delhi) IRS অফিসারের ২২ বছরের মেয়েকে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে বাড়ির প্রাক্তন পরিচারক রাহুল মীনাকে। তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, যা ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত জেরার সময় অত্যন্ত শান্ত ছিল এবং কোনও অনুশোচনার লক্ষণ মেলেনি। এমনকি সে দাবি করেছে, টাকার জন্যই সে ওই বাড়িতে ঢুকেছিল। অতিরিক্ত চাবি ব্যবহার করে কৈলাশ হিলসের বাড়িতে ঢুকে সরাসরি ছাদের ঘরে যায়, যেখানে একা ছিলেন ওই তরুণী।

আরও পড়ুন: ভোট করাচ্ছেন, কিন্তু নিজেরাই ভোটার নন! সুপ্রিম কোর্টে বিস্ফোরক অভিযোগ নির্বাচনকর্মীদের

তদন্তকারীদের দাবি, সেখানে প্রথমে হামলা চালানো হয় এবং মোবাইল চার্জারের তার দিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করা হয়। তরুণী অচেতন হয়ে পড়লে তাঁর উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে তাঁকে টেনে অন্য ঘরে নিয়ে গিয়ে লকার খোলার চেষ্টাও করে অভিযুক্ত।

ময়নাতদন্তের রিপোর্টে নৃশংসতার একাধিক চিহ্ন মিলেছে। মুখে ভোঁতা আঘাত, নাকের হাড় ভাঙা, শরীরে আঘাতের দাগ। সব মিলিয়ে অনুমান, হামলাকারীর বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করেছিলেন ওই তরুণী। শেষপর্যন্ত শ্বাসরোধ করে খুন করা হয় বলে জানা গেছে। পুলিশ আরও খতিয়ে দেখছে, দিল্লিতে আসার আগে অভিযুক্ত অন্য কোথাও অপরাধে জড়িত ছিল কিনা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে।

[youtube-feed feed=1]
Read More

Latest News