Friday, April 24, 2026
HomeScroll‘কয়েকটি জেলায় তৃণমূল খাতাও খুলতে পারবে না,’ প্রথম দফা মিটটেই বিরাট মন্তব্য...
Narendra Modi

‘কয়েকটি জেলায় তৃণমূল খাতাও খুলতে পারবে না,’ প্রথম দফা মিটটেই বিরাট মন্তব্য মোদির

আপনারা আমাদের আশীর্বাদ করুন, আমরা আপনাদের স্বাধীনতা দেব: নরেন্দ্র মোদি

দক্ষিণ ২৪ পরগণা: বঙ্গে প্রথম দফার ভোট (Assembly Election 2026) শেষ, আপাতত দ্বিতীয় দফার জন্য শেষলগ্নের প্রচার সারতে কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপির (BJP) হাইকমান্ড। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ম্যারাথন সভার পাশাপাশি টানা তিনদিন বাংলায় থেকে প্রচার সারার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও (Narendra Modi)। শুক্রবার পানিহাটির পর মোদি সভা করেন বারুইপুরে। আর সেখান থেকে নির্বাচনে পদ্ম প্রার্থীদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সুরে মোদি বলেন, “৪ মে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে।”

বারুইপুরের সভা থেকে মোদি বলেন, “বাংলায় বিপ্লব আসছে। তার মূলে এখানকার জনতাই রয়েছেন। ভারতের সংবিধান আপনাদের যে ভোটাধিকার দিয়েছে, তা-ই বিপ্লব আনতে সাহায্য করবে। আপনাদের সকলের কাছে তাই আমার বিনম্র আবেদন, বিজেপিকে জেতান। আপনারা আমাদের আশীর্বাদ করুন, আমরা আপনাদের স্বাধীনতা দেব। তৃণমূলের দুর্নীতি, সিন্ডিকেট, নারীদের উপর অত্যাচার, বেকারত্ব থেকে স্বাধীনতা দেব।”

আরও পড়ুন: পানিহাটিতে অভয়ার মায়ের হয়ে ভোট প্রচারে নরেন্দ্র মোদি

এর মধ্যেই রাজ্যের বিদায়ী শাসক দল তৃণমূল কংগ্রেসকে (TMC) কটাক্ষের সুরে বলেন, “কয়েকটি জেলায় তৃণমূল খাতাও খুলতে পারবে না। প্রথম দফা থেকে এটা নিশ্চিত। দ্বিতীয় দফায় এই রেকর্ডও ভেঙে দিতে হবে। তৃণমূলের হারে সিলমোহর লাগাতে হবে।” রাজ্যের প্রথম দফার ভোটগ্রহণ সম্পর্কে মন্তব্য করে মোদি বলেন, “বাম্পার ভোটদান হয়েছে। স্বাধীনতার পর থেকে এমন দেখা যায়নি, যা পশ্চিমবঙ্গের মানুষ করে দেখিয়েছেন। সর্বত্র এটা নিয়েই আলোচনা চলছে যে, বিজেপি কত ভোটে জিতবে। সকলে নির্ভয়ে বিজেপির পাশে দাঁড়িয়েছেন।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot