Saturday, June 13, 2026
HomeScrollভাটপাড়া কাণ্ডে তৃণমূলকে নিশানা সুকান্তের
Sukanta Majumder

ভাটপাড়া কাণ্ডে তৃণমূলকে নিশানা সুকান্তের

নির্বাচন কমিশনকে বলব অন্যান্য রাজ্যের মতন পলিসি এখানে নিলে হবে না

ওয়েবডেস্ক-  গতকাল ভাটপাড়ায় (Bhatpara) গুলি চলার ঘটনায় এবার মুখ খুললেন সুকান্ত মজুমদার (Sukanta Majumder) । তিনি বলেন এই ঘটনা রীতিমত উদ্বেগজনক।  প্রথম দফার ভোটে (First Phase) কোন কিছু ঘটেনি, কিন্তু গতকাল যে ঘটনা ঘটলো, থানার মধ্যে ঢুকি আমাদের প্রার্থী রাজেশ কুমারকে যে-প্রাক্তন ডিজিপি রেঙ্কের অফিসার ছিলেন তার ওপরে অর্জুন সিং (Arjun Singh)  এর ওপরে হামলা করা হয়েছে এবং গুলি চালানো হয়েছে, যেগুলি সুরক্ষা কর্মীর গায়ে লেগেছে।

নির্বাচন কমিশন এত চেষ্টা করছে যে রক্তহীন মৃত্যুহীন নির্বাচন করব কিন্তু তৃণমূল কংগ্রেসের গুন্ডারা যতক্ষণ থাকবে ততক্ষণ রক্তপাতহীন নির্বাচন হবে না। তাই আমি নির্বাচন কমিশনকে বলব অন্যান্য রাজ্যের মতন পলিসি এখানে নিলে হবে না। তাই আমি নির্বাচন কমিশনকে বলব নামকরা যত গুন্ডা আছে তাদেরকে অন্তত ৪৮ ঘন্টা জেলের মধ্যে রাখার দরকার আছে। বসিরহাট দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী শৌর্য্য ব্যানার্জির প্রচারে এসে সুকান্ত মজুমদার এমন কথা বললেন।

আরও পড়ুন-  শেষ দফার আগে গঙ্গাসাগরে শাহ!

দ্বিতীয় দফা ভোটের আগেই তুমুল উত্তেজনা তৈরি হয় উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়। রবিবার রাতে  অর্জুন সিংহের ছেলে তথা ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিংহের বাড়ি লক্ষ্য করে গুলি, বোমাবাজি। পরিস্থিতি দেখতে সামনে এলে গুলির আঘাতে জখন হন পবনের নিরাপতারক্ষী। ঘটনায় গুরুতর জখম ওই জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট না। ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। গ্রেফতার করা হয়েছে চারজনকে।

রবিবার সন্ধ্যায় জগদ্দলের আটচালা বাগানের এক তৃণমূল কর্মীকে দলীয় পতাকা ও ব্যানার লাগানোর সময় মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। রাতেই জগদ্দল থানায় অভিযোগ জানাতে যান আক্রান্ত হন তৃণমূল কর্মী। কিন্তু সেই সময় আচমকাই সেখানে উপস্থিত হন বিজেপি নেতা অর্জুন সিং। এরপরেই শুরু হয় বচসা  থেকে হাতাহাতি ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়। এরপর দীর্ঘক্ষণ থানার বাইরে অশান্তি চলার পর একদল গিয়ে চড়াও অর্জুনপুত্র পবন সিংয়ের বাড়ির সামনে। বোমাবাজি, গুলি চলে। আহত হন নিরাপত্তারক্ষী, তার পায়ে গুলি লাগে। ধৃত চারজনের মধ্যে একজন ভাটপাড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গোপাল রাউত।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d