Wednesday, April 29, 2026
HomeScrollভোট চলাকালীন বিপত্তি! বিজেপির প্রতীকে টেপ সেঁটে দেওয়ার অভিযোগ
2026 West Bengal Assembly Election

ভোট চলাকালীন বিপত্তি! বিজেপির প্রতীকে টেপ সেঁটে দেওয়ার অভিযোগ

পরিকল্পিতভাবে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা, অভিযোগ বিজেপির

 ফলতা: দ্বিতীয় বিধানসভা ভোটে (Second Phase Vote)  ভোটগ্রহণ চলাকালীন হঠাৎ বিপত্তি। ভোটগ্রহণ চলাকালীন ফলতা বিধানসভার (Falta Assembly)  দেবীপুরের ১৭৭ নম্বর বুথে ইভিএমে (EVM)  বিজেপির প্রতীকের (BJP Symbol)  উপর টেপ সাঁটিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। অভিযোগ, ভোট দিতে গিয়ে বিষয়টি নজরে আসে বিজেপি কর্মীদের। খবর পেয়ে বুথে পৌঁছন ফলতা বিধানসভার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা (BJP candidate for Falta Assembly Debangshu Panda) । তিনি হাতেনাতে বিষয়টি ধরেন বলে দাবি বিজেপির। এরপরই বুথের বাইরে বিক্ষোভ শুরু হয়।

বিজেপির অভিযোগ, পরিকল্পিতভাবে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বুথ এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন হয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানানো হয়েছে।

উল্লেখ্য, আজ ২৯ এপ্রিল। দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। ১৪২ টি আসনে ভোট গ্রহণ। ভোট হবে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়।

আরও পড়ুন-  ভোটের প্রথমার্ধে অভয়ার মা’কে ঘিরে বিক্ষোভ! পানিহাটিতে কী অবস্থা? দেখুন

২,৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ৫০৭ কোম্পানি এবং দক্ষিণ ২৪ পরগনায় ৪০৯ কোম্পানি মোতায়েন রয়েছে। দ্বিতীয় দফায় মোট ভোটার প্রায় ৩ কোটি ২১ লাখ। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৬৪ লাখ, নারী ভোটার ১ কোটি ৫৭ লাখ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭৯২ জন। এ দফায় ৪১ হাজার ১টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188