Saturday, June 20, 2026
HomeScroll‘১০০ আসনে ভোটচুরি’ অভিযোগকে কেন্দ্র করে মমতারকে ফোন রাহুলের
Rahul Gandhi on Bengal Election 2026

‘১০০ আসনে ভোটচুরি’ অভিযোগকে কেন্দ্র করে মমতারকে ফোন রাহুলের

শীঘ্রই বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট?

ওয়েব ডেস্ক: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) ফল ঘিরে উত্তাল রাজনীতি। তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) “১০০ আসনে ভোটচুরি” অভিযোগে এবার সরব কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। শুধু প্রকাশ্য সমর্থনই নয়, ফল ঘোষণার পর ফোনে কথা বলে পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি।

সোমবার বিকেলে শাখাওয়াত মেমোরিয়ালের গণনাকেন্দ্র থেকে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন মমতা। তাঁর দাবি, “১০০টা সিট চুরি করেছে বিজেপি।” এমনকি নিজেকে গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। এর আগে থেকেই গণনায় কারচুপির আশঙ্কা প্রকাশ করেছিলেন তৃণমূল নেত্রী এবং প্রার্থীদের স্ট্রংরুম পাহারা দেওয়ার নির্দেশও দিয়েছিলেন।

আরও পড়ুন: মাসে ৩ হাজার থেকে সপ্তম পে কমিশন! ‘সোনার বাংলা’ গড়তে বিজেপির প্রতিশ্রুতির ঝুলি কতটা ভরতি?

মমতার সেই অভিযোগকেই কার্যত সমর্থন করলেন রাহুল। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “অসম ও পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের সহায়তায় বিজেপি ভোট লুঠ করেছে। মমতাজির সঙ্গে আমি একমত, বাংলায় ১০০টির বেশি আসন চুরি হয়েছে।” পাশাপাশি মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র-সহ আগের নির্বাচনগুলির উদাহরণ টেনে একই অভিযোগের পুনরাবৃত্তির ইঙ্গিত দিয়েছেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, এই অবস্থান কেবল সমর্থন নয়, বরং বিরোধী জোটকে ফের একত্রিত করার কৌশলও হতে পারে। ফলাফলে তৃণমূল ও ডিএমকে ইন্ডিয়া জোটের দুই গুরুত্বপূর্ণ শরিকেরই ভরাডুবির পর, তাদের পাশে দাঁড়িয়ে জোটকে চাঙ্গা করতে চাইছেন রাহুল। সেই সূত্রেই মমতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনm দু’জনকেই ফোন করেছেন তিনি।

যদিও বিজেপির তরফে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে, ফল প্রকাশের পরই বাংলার রাজনীতিতে শুরু হয়েছে নতুন পর্ব। অভিযোগ, পাল্টা অভিযোগে ক্রমেই বাড়ছে উত্তাপ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto