Wednesday, July 8, 2026
HomeScrollভারতের যত তেল লাগবে, বিক্রি করতে প্রস্তুত, জানালেন মার্কিন বিদেশ সচিব
Marco Rubio

ভারতের যত তেল লাগবে, বিক্রি করতে প্রস্তুত, জানালেন মার্কিন বিদেশ সচিব

এ নিয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনাও হয়েছে বলে জানিয়েছেন তিনি

ওয়েব ডেস্ক : চলতি বছরের ফেব্রুয়ারির শেষ থেকে উত্তপ্ত পশ্চিম এশিয়া। এর জেরে বন্ধ রয়েছে হরমুজ প্রণালী (Strait of Hormuz)। এর ফলে গোটা বিশ্ব সংকটের মধ্যে পড়েছে। সমস্যা তৈরি হয়েছে ভারতেও (India)। কারণ পেট্রল-ডিজেল-সিএনজির দাম বেড়েছে। এমন পরিস্থিতিতে দিল্লিকে জ্বালানি সরবরাহ করতে আগ্রহ প্রকাশ করল ওয়াশিংটন (Washington)। আমেরিকার (America) বিদেশ সচিব মার্কো রুবিও (Marco Rubio) বলেছেন, ভারতের যত তেল লাগবে, তা তারা বিক্রি করতে প্রস্তুত। এ নিয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনাও হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মূলত, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করছিল মার্কিন বাহিনী। তার পর সে দেশের তেলের খনিগুলিকেও নিয়ন্ত্রণ করেছে আমেরিকা। সেখান থেকেই তেল নিজেদের দেশে নিয়ে আসছে ট্রাম্প প্রশাসন। কিছুদন আগে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ৮০ মলিয়ন তেল ভেনেজুয়েলা থেকে এনেছে আমেরিকায়।

আরও খবর : বন্ধ হোক ঘোমটা প্রথা! ‘কান’-এর মঞ্চ থেকে মোদিকে বিরাট বার্তা অভিনেত্রীর

এর পর রুবিও (Marco Rubio) ঘোষণা করেছেন, আগামী সপ্তাহে ভারত সফরে যাবেন ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ। এদেশে এসে তেল নিয়ে আলোচনা হতে পারে। ভারতকে ভালো বন্ধু বলে অভিহিত করেছেন মার্কিন বিদেশ সচিব।

এদিকে আগামী ২৪ ও ২৬ মে ভারত সফরে আসছেন বিদেশ সচিব মার্কো রুবিও (Marco Rubio)। জানা যাচ্ছে, দিল্লির পাশাপাশি আগ্রা, জয়পুর ও কলকাতায় এসেছেন তিনি। আর রুবিওর এই ভারত সফরকে বেশ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে, জ্বালানি ও বাণিজ্যের পাশাপাশি প্রতিরক্ষা নিয়েও কথা হতে পারে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com