Wednesday, July 8, 2026
HomeScrollঅবশেষে অন্তর্বর্তী জামিন পেলেন উমর খলিদ
Umar Khali

অবশেষে অন্তর্বর্তী জামিন পেলেন উমর খলিদ

দিল্লি হাইকোর্ট তিনদিনের অন্তর্বর্তী জামিন দিল

নয়াদিল্লি: অবশেষে মিলল অন্তর্বর্তী জামিন। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা উমর খলিদকে (Umar Khalid) আজ, শুক্রবার দিল্লি হাইকোর্ট (Delhi High Court) তিন দিনের অন্তর্বর্তী জামিন দিল। উমর খলিদের মায়ের অস্ত্রোপচারের জন্য এই অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে। দিল্লির উসকানি ও হিংসা মামলায় অভিযুক্ত প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ তাঁর মায়ের অস্ত্রোপচারের কারণে ১ জুন থেকে ৩ জুনের মধ্যে ৩ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। ২০২০ সালের দিল্লি হিংসা মামলায় ইউএপিএ (UAPA) আইনে তাঁর বিচার চলছে এবং দিল্লি হাইকোর্ট মানবিক দিক বিবেচনা করে তাঁকে এই স্বস্তি দেওয়া হল।

২০২০ সালে রাজধানীতে যখন সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলন চলছিল, সেই সময়ে উত্তর-পূর্ব দিল্লিতে দাঙ্গা হয় এবং ৫৩ জনের মৃত্যু হয়। এরপরে বেআইনি কার্যকলাপ আইন বা ইউএপিএ (UAPA) মামলায় গ্রেফতার হন উমর খলিদ। অভিযোগ ছিল, এই দাঙ্গার সঙ্গে সিএএ বিরোধী আন্দোলনের যোগ ছিল এবং এটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। ওই মামলায় মূল ষড়যন্ত্রকারী হিসাবে উমর খলিদকে গ্রেফতার করা হয়।তারপর থেকে তিনি জেলেই রয়েছেন। কয়েকবার প্য়ারোলে জেলের বাইরে এলেও, বারংবার বিভিন্ন আদালতে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। তবে এবার মেডিক্য়াল গ্রাউন্ডে উমরকে অন্তর্বর্তী জামিন দেওয়া হল তিনদিনের জন্য। জানা গিয়েছে, আগামী ১ জুন থেকে ৩ জুন অন্তর্বর্তী জামিনে জেল থেকে বেরতে পারবেন উমর। দিল্লি হাইকোর্টে ২২ মে থেকে ৫ জুন পর্যন্ত জামিনের আর্জি জানিয়েছিলেন জেএনইউ-র ছাত্রনেতা। তার আগে ট্রায়াল কোর্টেও তিনি কাকার শোকসভায় সামিল হওয়া এবং মায়ের অস্ত্রোপচারের জন্য জামিনের আর্জি জানিয়েছিলেন।

আরও পড়ুন: বন্ধ হোক ঘোমটা প্রথা! ‘কান’-এর মঞ্চ থেকে মোদিকে বিরাট বার্তা অভিনেত্রীর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com