ওয়েব ডেস্ক : ৫৯ জন বিধায়কের সমর্থনের চিঠি নিয়ে বিধানসভায় এলেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। অনেক বিধায়করা হাজির হচ্ছেন একে একে। অরূপ রায়, শিউলি সাহারা রয়েছেন বলে খবর। সূত্রের খবর, সন্দীপন সাহা পৌঁছলেই হবে একটি বৈঠক। তারপরই ৫৯ জন বিধায়কের সই সম্বলিত চিঠি জমা করবেন ঋতব্রত। তা হলে একেবারে চুরমার হয়ে যাবে তৃণমূল কংগ্রেস (TMC)।
গত কয়েকদিন ধরে সইকাণ্ড নিয়ে তৃণমূলের অন্দরে অস্বস্তি বাড়ছিল। সেই কারণে স্পিকার রথীন্দ্রনাথ বসু কাউকে বিধানসভা বিরোধী দলনেতা হিসেবে বেছে নেননি। বলে রাখা দরকার, গত কয়েকদিনে কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে একাধিকবার বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অনুপস্থিত ছিলেন অনেক বিধায়ক। এদিকে সূত্র বলছে ঋতব্রতর হাতে রয়েছেন ৫৯ জন বিধায়ক। সেই কারণেই কী মঙ্গলবার কয়েকজন নেতা ছাড়া আর কাউকে দেওয়া যায়নি। তবে বুধবার অনেকেই পৌঁছেছেন বিধানসভায় (West Bengal Assembly)।
আরও খবর : কবে থেকে দক্ষিণবঙ্গে হবে বৃষ্টি, দেখুন বিগ আপডেট
অব্যশ্য মঙ্গলবার ঋতব্রত বলেছিলেন, সবই জল্পনা। এর আগে তিনি বিধানসভা আড্ডা দিতে গিয়েছিলেন বলে জানিয়েছিলেন তিনি। বিধায়করা তাঁর পাশে আছেন কি না, এ নিয়ে ঋতব্রত বলেন, ‘‘আমি আমার এবং সন্দীপন ছাড়া কারও দায়িত্ব নিতে পারব না।’’
শোনা যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে স্পিকার পৌঁছে যাবেন বিধানসভায়। তর পরেই সই সম্বলিত চিঠি জমা দেবেন ঋতব্রত (Ritabrata Banerjee)। সূত্রের খবর, আজ যদি নতুন তৃণমূল জন্ম নেয়, তাহলে বিরোধী দলনেতা হতে পারেন ঋতব্রত। সহকারী হতে পারেন সন্দীপন সাহা ও জাভেদ খান। চিফ হুইপ হতে পারেন আখরুজ্জামান। তবে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গড়া তৃণমূল ভেঙে চুরমার হয় কি না, সেটাই এখন দেখার।
দেখুন অন্য খবর :







