HomeBig newsকবে থেকে দক্ষিণবঙ্গে হবে বৃষ্টি, দেখুন বিগ আপডেট
Weather Update

কবে থেকে দক্ষিণবঙ্গে হবে বৃষ্টি, দেখুন বিগ আপডেট

চলতি সপ্তাহে রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা

ওয়েব ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গ। যার ফলে চড়া রোদে পুড়ছে সাধারণ মানুষ। আবহাওয়া দফতর জানাচ্ছে, গরম এখনই কমছে না। তবে চলতি সপ্তাহে রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। তবে আজ কী বৃষ্টি হবে কলকাতায়? দেখে নিন কী জানাচ্ছে আবহাওয়া দফতর (Weather Office)।

কলকাতায় (Kolkata) ভ্যাপসা গরমের দাপট থাকলেও আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার কিছু কিছু জায়গায় বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় আজ যদি বৃষ্টি হয়, তাহলে তা হবে সাময়িক। তবে বাতাসে জলীয় বাষ্পের কারণে অস্বস্তি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। তবে হওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বৃষ্টি হওয়ার মতো অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এর জেরে কোথাও কোথাও বৃষ্টি হলে সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও খবর : ‘একঝুড়ি লোক…এত দুরবস্থা আমি জানতাম না,’ মমতার ধরনা দেখে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর

এদিকে উত্তরবঙ্গে (North Bengal) দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ডুয়ার্স এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর জন্য প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী তিনদিন আবহাওয়ার তেমন কোনও বড় পরিবর্তন হবে না। তার পর থেকে জেলাগুলিতে পারদ ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পরের সপ্তাহে জেলাগুলিতে স্বস্তি মিলতে পারে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News