Saturday, July 18, 2026
HomeScrollফুটবল বিশ্বকাপ দেখতে কত টাকা লাগবে? প্রকাশ্যে এল জি ফাইভের সাবস্ক্রিপশন প্ল্যান,...
FIFA World Cup 2026

ফুটবল বিশ্বকাপ দেখতে কত টাকা লাগবে? প্রকাশ্যে এল জি ফাইভের সাবস্ক্রিপশন প্ল্যান, দেখে নিন একনজরে

ফুটবল বিশ্বকাপ দেখতে রিচার্জ করতে হবে তিন মাসের বিশেষ প্ল্যান, দাম কত?

ওয়েব ডেস্ক: ভারতে ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) সম্প্রচার (Broadcast) নিয়ে জট কেটেছে কিছুদিন আগেই। এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব পেয়েছে জি এন্টারটেইনমেন্ট (Zee Entertainment) এন্টারপ্রাইজ। ফিফার সঙ্গে চুক্তির কথা ঘোষণা করে ইতিমধ্যেই চারটি নতুন ক্রীড়া চ্যানেল আনার কথা জানিয়েছে সংস্থা। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপ দেখতে আপনার থেকে কত টাকা নেবে সম্প্রচারক সংস্থা? সম্প্রতি সামনে এসেছে সেই হিসেব। দেশিয় বাজারে বিশ্বকাপ দেখার সাবস্ক্রিপশন প্ল্যান (Zee5 Subscription Plan) সামনে এনেছে জি এন্টারটেইনমেন্ট।

আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের আয়োজক তিন দেশ— আমেরিকা, কানাডা ও মেক্সিকো। সময়ের পার্থক্যের কারণে অধিকাংশ ম্যাচই ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে অনুষ্ঠিত হবে। ফলে বিশ্বকাপের সম্প্রচার নিয়ে প্রথমে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সেই সংশয় কাটিয়ে ‘ইউনাইট৮ স্পোর্টস’ নামে চারটি নতুন খেলার চ্যানেল চালু করার কথা ঘোষণা করেছে জি।

আরও পড়ুন: ইতিহাস বদলে দেবে ফুটবল বিশ্বকাপের ‘চার্জিং’ বল! সেন্সর, চিপ সহ আর কী কী সুবিধা মিলবে ‘ট্রিওন্ডা’য়?

শুধু টেলিভিশন নয়, ডিজিটাল প্ল্যাটফর্ম ‘জি৫’-এও সরাসরি বিশ্বকাপ দেখা যাবে। আর সেখানেই প্রকাশ্যে এসেছে সাবস্ক্রিপশন প্ল্যানের খরচ। জানা গিয়েছে, তিন মাসের একটি বিশেষ প্ল্যানের মূল্য রাখা হয়েছে ৭৯৯ টাকা। এই প্ল্যানে শুধু বিশ্বকাপ নয়, অন্যান্য খেলা ও জি৫-এর সমস্ত অনুষ্ঠানও দেখা যাবে। একই অ্যাকাউন্ট তিনটি ডিভাইসে ব্যবহার করা যাবে। যদিও এই প্ল্যানে বিজ্ঞাপন থাকবে।

এছাড়াও জি৫-এর একটি বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে। যার মূল্য ১৬৯৯ টাকা। প্লে-স্টোর থেকে জি৫ অ্যাপ ইনস্টল করলেই শুরুতেই বিশ্বকাপের সাবস্ক্রিপশন সংক্রান্ত অপশন দেখা যাচ্ছে। সেখানে ক্লিক করলে তিন ধরনের প্ল্যান সামনে আসছে, যার মধ্যে রয়েছে তিন মাসের এই বিশেষ পরিকল্পনাও।

তবে সাবস্ক্রিপশন প্ল্যান ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন বহু ফুটবলপ্রেমী। অনেকের বক্তব্য, বিশ্বকাপের আসর চলবে প্রায় ৪০ দিন। তাহলে শুধুমাত্র বিশ্বকাপের জন্য আলাদা কম খরচের কোনও প্ল্যান কেন আনা হল না? তিন মাসের জন্য ৭৯৯ টাকা খরচ অনেকটাই বেশি বলেও মত অনেকের। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত জি-এর তরফে কোনও পরিবর্তনের ইঙ্গিত মেলেনি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot