Wednesday, June 10, 2026
HomeBig newsনেহরুকে টপকে বিরাট রেকর্ড মোদির! ঐতিহাসিক দিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বিশ্ব-নেতাদের
Narendra Modi

নেহরুকে টপকে বিরাট রেকর্ড মোদির! ঐতিহাসিক দিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বিশ্ব-নেতাদের

কোন নজির গড়লেন নরেন্দ্র মোদি? জানলে আপনিও গর্বিত হবেন

ওয়েব ডেস্ক: ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায় লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশের সবচেয়ে দীর্ঘ সময় একটানা প্রধানমন্ত্রী থাকার (Longest Serving PM of India) রেকর্ড গড়লেন তিনি। বুধবার ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর (Jawaharlal Nehru) দীর্ঘদিনের রেকর্ড ভেঙে নতুন নজির স্থাপন করেন মোদি। এই কৃতিত্বের পর বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

স্বাধীন ভারতের ইতিহাসে টানা ৪,৩৯৮ দিন প্রধানমন্ত্রী থাকার রেকর্ড এতদিন ছিল জওহরলাল নেহরুর দখলে। তিনি ১৯৫২ সালের ১৩ মে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৬৪ সালের ২৭ মে মৃত্যুর আগ পর্যন্ত ওই পদে বহাল ছিলেন। বুধবার মোদির প্রধানমন্ত্রিত্বের ৪,৩৯৯তম দিন পূর্ণ হওয়ায় তিনি নেহরুর সেই ঐতিহাসিক রেকর্ড অতিক্রম করেন।

আরও পড়ুন: বারাণসীতে ১৩০ ফুটের বিশালাকার শিবলিঙ্গ! মোদির লোকসভা কেন্দ্রে হবে আধুনিক শিব থিম পার্কও

২০১৪ সালের ২৬ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদি। এরপর পরপর তিনটি লোকসভা নির্বাচনে জয়ী হয়ে দেশের নেতৃত্বে বহাল রয়েছেন তিনি। এর আগে ২০২৫ সালের জুলাই মাসে একটানা ৪,০৭৭ দিন প্রধানমন্ত্রী থাকার রেকর্ডধারী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) নজিরও ভেঙেছিলেন মোদি। এবার তিনি নেহরুকেও পিছনে ফেলে দেশের সবচেয়ে দীর্ঘ সময় ধরে একটানা প্রধানমন্ত্রী থাকার নতুন রেকর্ড গড়লেন।

মোদির এই কৃতিত্বকে স্বাগত জানিয়েছেন বিশ্বের একাধিক নেতা। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েক এক শুভেচ্ছাবার্তায় বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের জনগণ বারবার মোদির নেতৃত্বের উপর আস্থা ও বিশ্বাস রেখেছেন, যা তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রার অন্যতম সাফল্য। অন্যদিকে পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এক ভিডিও বার্তায় মোদিকে একজন আদর্শ নেতা হিসেবে উল্লেখ করেন। তাঁর বক্তব্য, মোদির নেতৃত্বে কোটি কোটি ভারতীয় দারিদ্র্যসীমার উপরে উঠে আসার সুযোগ পেয়েছেন। এছাড়াও ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসার মন্তব্য করেন, মোদির নেতৃত্বে আন্তর্জাতিক কূটনীতি ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে ভারতের গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d