Friday, June 19, 2026
HomeBig news‘রান ফর যোগা’-য় যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, মহাকরণের সামনে যোগাসনে শামিল হাজারো...
Suvendu Adhikari

‘রান ফর যোগা’-য় যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, মহাকরণের সামনে যোগাসনে শামিল হাজারো মানুষ

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে তিনদিনের কর্মসূচির সূচনা কলকাতায়

কলকাতা: আন্তর্জাতিক যোগ দিবসকে (International Yoga Day) সামনে রেখে কলকাতায় (Kolkata) শুরু হল তিনদিনব্যাপী বিশেষ কর্মসূচি। শুক্রবার সকালে ‘রান ফর যোগা’ (Run For Yoga) শীর্ষক ম্যারাথনের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। কলকাতা পুরসভার সামনে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, রাজ্যের একাধিক মন্ত্রী, প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা।

রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার ১১টি জায়গা এবং বিভিন্ন জেলায় একযোগে এই ম্যারাথনের আয়োজন করা হয়। শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ কলকাতা পুরসভার সামনে জমায়েত হন অংশগ্রহণকারীরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা করেন। এরপর পুরসভা থেকে মহাকরণ পর্যন্ত ম্যারাথনে অংশ নেন তিনি।

আরও পড়ুন: সাতসকালে বৃষ্টির দাপট, জলমগ্ন কলকাতা!

ম্যারাথন শেষে মহাকরণের সামনে অনুষ্ঠিত হয় যোগাসন কর্মসূচি। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগব্যায়ামে অংশ নেন বহু সাধারণ মানুষ। যোগের মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা তুলে ধরা হয় অনুষ্ঠানে।

সরকার গঠনের পর থেকেই পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতার উপর বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার। সেই বার্তাও উঠে আসে এদিনের অনুষ্ঠানে। রাস্তার উপর আলপনার মাধ্যমে শহর পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। সম্প্রতি গঙ্গার ঘাট পরিষ্কার করার কর্মসূচিতেও সরাসরি অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে গঙ্গাবক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘বন্দে যোগম’ নামে ওই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির সাহায্যে বিশেষ প্রদর্শনীর পাশাপাশি কলকাতার আকাশে উড়বে প্রায় ৩ হাজার ড্রোন।

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রেড রোডে। সকাল ৬টা ১৫ মিনিট থেকে জমায়েত শুরু হবে এবং আধ ঘণ্টা পরে শুরু হবে মূল যোগাভ্যাস কর্মসূচি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীকে স্বচ্ছ ভারতের ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব কলকাতা উপহার দিতে চাই। তাই সকলের কাছে আবেদন, নিজেদের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।”

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto