HomeScroll১৮ বছরের সম্পর্কের ইতি, চেন্নাই সুপার কিংসের প্রধান কোচের পদ ছাড়লেন স্টিফেন...
Stephen Fleming

১৮ বছরের সম্পর্কের ইতি, চেন্নাই সুপার কিংসের প্রধান কোচের পদ ছাড়লেন স্টিফেন ফ্লেমিং

ফ্লেমিংয়ের অবদানের জন্য তাঁকে কৃতজ্ঞতাও জানিয়েছে দল

ওয়েব ডেস্ক : দীর্ঘ ১৮ বছরের অধ্যায়ের পর চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) প্রধান কোচের পদ ছাড়লেন স্টিফেন ফ্লেমিং (Stephen Fleming)। সোমবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায় ফ্র্যাঞ্চাইজি। সিএসকে কর্তৃপক্ষ জানিয়েছে, পারস্পরিক আলোচনা এবং সম্মতির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্লেমিংয়ের অবদানের জন্য তাঁকে কৃতজ্ঞতাও জানিয়েছে দল।

২০০৮ সালে আইপিএলের প্রথম মরসুমে ক্রিকেটার হিসেবে চেন্নাইয়ের জার্সি গায়ে খেলেছিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। এরপর ২০০৯ সালে প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। তাঁর কোচিংয়েই পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। পাশাপাশি দু’বার চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ শিরোপাও জেতে দল। তবে গত তিন মরসুমে প্লে-অফে উঠতে পারেনি সিএসকে।

আরও খবর : চার বছরের রাজত্ব শেষ, আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল ভারত

চেন্নাই সুপার কিংসের ম্যানেজিং ডিরেক্টর কে এস বিশ্বনাথন বলেন, ফ্লেমিং (Stephen Fleming) শুধু দলের সাফল্যই গড়ে তোলেননি, বরং ফ্র্যাঞ্চাইজির সংস্কৃতিও তৈরি করেছেন। তাঁর নেতৃত্বে ধারাবাহিকতা, শৃঙ্খলা এবং দলগত মানসিকতা সিএসকের অন্যতম পরিচয় হয়ে উঠেছিল। ক্রিকেটারদের থেকে সেরাটা বের করে আনার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অনন্য।

বিদায়ী বার্তায় ফ্লেমিং বলেন, চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সঙ্গে কাটানো সময় তাঁর কোচিং জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। দলের সঙ্গে অসংখ্য স্মৃতি ও সাফল্যের জন্য তিনি কৃতজ্ঞ। ভবিষ্যতেও সিএসকের সাফল্য কামনা করবেন এবং এই ফ্র্যাঞ্চাইজি তাঁর হৃদয়ের খুব কাছেই থাকবে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News