HomeBig newsমহানায়কের শতবর্ষে মোদির শ্রদ্ধা, টালিগঞ্জে উত্তম-স্মরণে তারকাদের ভিড়
Uttam Kumar Birth Centenary

মহানায়কের শতবর্ষে মোদির শ্রদ্ধা, টালিগঞ্জে উত্তম-স্মরণে তারকাদের ভিড়

‘সপ্তপদী’র দৃশ্যে উত্তম কুমারকে স্মরণ প্রধানমন্ত্রীর, মূর্তিতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক : বাংলা সিনেমার ইতিহাসে উত্তম কুমারের (Uttam Kumar) নাম শুধু একটি অধ্যায় নয়, বাঙালির আবেগের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে তাঁর পরিচয়। জন্মশতবর্ষে সেই মহানায়ককে বিশেষভাবে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে বাংলায় পোস্ট করে কিংবদন্তি অভিনেতার প্রতি শ্রদ্ধা জানান তিনি।

উত্তম কুমারকে নিয়ে প্রধানমন্ত্রীর পোস্টে জায়গা করে নেয় ‘সপ্তপদী’র স্মরণীয় মুহূর্ত। উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত ‘এই পথ যদি না শেষ হয়’ গানের দৃশ্যের মাধ্যমে মহানায়কের জনপ্রিয়তার কথাই তুলে ধরেন মোদি। তাঁর মতে, উত্তম কুমারের অভিনয় এমন এক উত্তরাধিকার তৈরি করেছে, যার সঙ্গে প্রজন্মের পর প্রজন্মের দর্শক নিজেদের মিল খুঁজে পেয়েছেন।

উত্তম কুমারের অভিনয় প্রতিভার প্রসঙ্গ এর আগেও ‘মন কি বাত’-এ তুলেছিলেন প্রধানমন্ত্রী। বিশেষ করে সত্যজিৎ রায়ের ‘নায়ক’ ছবিতে মহানায়কের অভিনয়ের কথা উল্লেখ করেন তিনি। চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে উত্তম কুমারের গভীরতা, নিষ্ঠা এবং পরিশ্রমের প্রশংসাও করেন মোদি। তাঁর বক্তব্যে স্পষ্ট, বাংলা চলচ্চিত্রের গণ্ডি ছাড়িয়ে উত্তম কুমারের প্রভাব ভারতীয় সিনেমাতেও যথেষ্ট গভীর। এছাড়াও তিনি লিখেছেন, ‘মহানায়ক উত্তম কুমার… এক কিংবদন্তি যাঁর কালজয়ী পরিবেশনা প্রজন্মান্তরের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে চলেছে। তাঁর জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। গত রবিবার #MannKiBaat অনুষ্ঠানে আমি তাঁর সম্পর্কে যা বলেছিলাম, তাও শেয়ার করছি।’

আরও খবর :  যিশুর নতুন গোয়েন্দা অবতার, চশমা-গোঁফে একেবারে অন্যরকম! সৃজিতের ছবিতে বদলে গেল ইধিকার চেনা লুক

এদিকে জন্মশতবর্ষ উপলক্ষে টালিগঞ্জেও দেখা গেল বিশেষ আবেগের ছবি। সকালে মহানায়কের মূর্তিতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে টলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, জিৎ, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী এবং গৌতম ঘোষ-সহ বহু শিল্পী ও বিশিষ্টজন সেখানে উপস্থিত ছিলেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News