Homeআন্তর্জাতিকঅনুশীলনে চীনা ট্যাঙ্ক বিস্ফোরণ, নিহত ২ বাংলাদেশি জওয়ান, আহত ১
Bangladesh Tank Explosion

অনুশীলনে চীনা ট্যাঙ্ক বিস্ফোরণ, নিহত ২ বাংলাদেশি জওয়ান, আহত ১

অনুশীলনের সময় ওই ট্যাঙ্ক থেকে গোলা চালাতে গিয়ে তার ভিতরেই বিস্ফোরণ ঘটে যায়। দুর্ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ওয়েব ডেস্ক: চীনের (China) তৈরি একটি টাইপ ৫৯ ট্যাঙ্ক (Type 59 Tank) বিস্ফোরণে মৃত্যু হল বাংলাদেশের (Bangladesh) দুই সেনার। আহত হয়েছেন এক অফিসার পদমর্যাদার সেনা। বুধবার চট্টগ্রামের (Chattogram) হাথাজারি ফিল্ড ফায়ারিং রেঞ্জে ওই ট্যাঙ্ক নিয়ে গোলাবর্ষণের অনুশীলন চলছিল। সেখানেই এই দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস ডিরেক্টরেট (ISPR) থেকে জানানো হয়েছে, অনুশীলনের সময় ওই ট্যাঙ্ক থেকে গোলা চালাতে গিয়ে তার ভিতরেই বিস্ফোরণ ঘটে যায়। দুর্ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া প্রধানমন্ত্রীর বেতন বাড়ছে আরও, কে তিনি?

বিস্ফোরণে দুই সেনাকর্মীর মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। অফিসার পদমর্যাদার সেনা গুরুতর আহত হয়েছেন, তাঁকে হেলিকপ্টারে করে দ্রুত ঢাকার কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশের এই টাইপ ৫৯ ট্যাঙ্ক চীনে তৈরি। কী কারণে এই মর্মান্তিক বিপর্যয় ঘটল তা এখনও জানা যায়নি। ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস ডিরেক্টরেট জানিয়েছে, এ নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। আপাতত এর থেকে বেশি তথ্য তারা জানাতে পারেনি।

[youtube-feed feed=1]
Read More

Latest News