HomeScrollগোয়ায় সিজেপির বিক্ষোভ ঘিরে আইনি পদক্ষেপ, ৩০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
CJP

গোয়ায় সিজেপির বিক্ষোভ ঘিরে আইনি পদক্ষেপ, ৩০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের মধ্যেই বিতর্কে ককরোচ জনতা পার্টি। পানাজিতে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে অভিযোগ দায়ের, তদন্তে নেমেছে গোয়া পুলিশ।

ওয়েব ডেস্ক : নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে গোয়ায় আইনি জটিলতায় জড়াল ককরোচ জনতা পার্টি (CJP)। গত ১১ অক্টোবর পানাজির একটি বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে প্রায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বিক্ষোভে ধর্মীয় উসকানিমূলক স্লোগান দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। ‘হিন্দুত্ব নিপাত যাক’-সহ একাধিক হিন্দু ধর্ম বিরোধী স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ।

পানাজি পুলিশের দাবি, সমাবেশে কয়েকটি স্লোগানের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬ ও ২৯৯ ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে।

আরও খবর : স্ত্রীকে খুনের পর আত্মঘাতী গুরুগ্রামের সফটওয়্যার ইঞ্জিনিয়ার!

ঘটনার সূত্রপাত একটি ভিডিয়োকে ঘিরে। বিক্ষোভের সেই ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গোয়ার তালেগাঁওয়ের বাসিন্দা রামপ্রসাদ কেলকার থানায় অভিযোগ জানান। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ পদক্ষেপ করেছে বলে জানা গিয়েছে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কোনও প্রচেষ্টা বরদাস্ত করা হবে না বলেও তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে সিজেপি। সেই দাবিকে সামনে রেখেই দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে দলটি। পানাজির ঘটনা সেই আন্দোলনকে ঘিরে নতুন বিতর্ক তৈরি করেছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News