HomeScrollসন্তু গঙ্গুলীকে আইনি নোটিস অভিষেকের
Abhishek Banerjee

সন্তু গঙ্গুলীকে আইনি নোটিস অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর’ বলে দাবি, দু’দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ

ওয়েব ডেস্ক : নিয়োগ দুর্নীতি মামলাকে কেন্দ্র করে এবার আইনি পদক্ষেপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। মামলায় অভিযুক্ত সন্তু গঙ্গুলীকে মানহানির আইনি নোটিস পাঠালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আইনজীবীর মাধ্যমে পাঠানো ওই নোটিসে অভিষেকের বিরুদ্ধে করা অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর’ বলে দাবি করা হয়েছে। পাশাপাশি, নোটিস পাওয়ার দু’দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। তা না হলে আইনি পদক্ষেপ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

আরও খবর :  পুরভোটের আগে ঋতব্রতকে ঘিরে বাড়ছে অস্বস্তি! সুপ্রিম কোর্টে শোভনদেব, মদনের পর শিউলির মন্তব্যে জল্পনা

সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ করেন সন্তু গঙ্গুলী। সেই অভিযোগের প্রেক্ষিতেই তাঁকে আইনি নোটিস পাঠালেন অভিষেক। মদন মিত্রর পর,এবার মানহানীর নোটিস পেল নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সন্তু গাঙ্গুলি।আইনজীবী মারফত নোটিস অভিষেকেকের।

নোটিসে দু’দিন সময়সীমার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। তা না হলে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এমনই ওই আইনি নোটিসে উল্লেখ করা হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News