HomeScrollহায়দরাবাদে দুর্গাপ্রতিমার শোভাযাত্রা লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ! চাঞ্চল্য
Hyderabad

হায়দরাবাদে দুর্গাপ্রতিমার শোভাযাত্রা লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ! চাঞ্চল্য

রাত ২টো নাগাদ মাদান্নাপেট এলাকায় ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা, সন্দেহভাজনদের আটক করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

ওয়েব ডেস্ক : হায়দরাবাদে (Hyderabad) দুর্গাপ্রতিমার শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। শনিবার গভীর রাতে মাদান্নাপেট এলাকায় শোভাযাত্রা চলাকালীন প্রতিমা লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ২টো নাগাদ সন্তোষ হোটেল লেনের কাছে শোভাযাত্রা যাওয়ার সময় এই ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পর চারমিনার জোনের ডিসিপি কিরণ খারে, অতিরিক্ত ডিসিপি মাজিদ, এসিপি শ্যাম সুন্দর, সইদাবাদ বিভাগের এসিপি ভেঙ্কট রেড্ডি এবং মাদান্নাপেট থানার ভারপ্রাপ্ত আধিকারিক কে চন্দ্রশেখর-সহ একাধিক পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছন।

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

ঘটনার প্রকৃত কারণ জানতে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। ডিম ছোড়ার ঘটনায় কারা জড়িত এবং ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের বক্তব্য, শোভাযাত্রার আয়োজকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে। আয়োজকেরা পরিস্থিতি বুঝে শোভাযাত্রা চালিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন এক আধিকারিক। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশের দাবি।

আরও খবর : বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, ২৮ অক্টোবর অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! ওড়িশায় লাল সতর্কতা

ঘটনাকে কেন্দ্র করে যাতে নতুন করে উত্তেজনা তৈরি না হয়, সে বিষয়ে বাসিন্দাদের সতর্ক করেছে পুলিশ। বিশেষ করে সামাজিক মাধ্যম ও মেসেজিং প্ল্যাটফর্মে যাচাই না করা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আবেদন জানানো হয়েছে। তদন্তে সহযোগিতা করার পাশাপাশি এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখারও বার্তা দিয়েছে প্রশাসন।

[youtube-feed feed=1]
Read More

Latest News