HomeScrollউত্তরপ্রদেশে নতুন রাজনৈতিক সমীকরণ, ওয়েসির সঙ্গে হাত মেলালেন চন্দ্রশেখর আজাদ
UP Elections

উত্তরপ্রদেশে নতুন রাজনৈতিক সমীকরণ, ওয়েসির সঙ্গে হাত মেলালেন চন্দ্রশেখর আজাদ

‘সামাজিক পরিবর্তন মোর্চা’ গড়ে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ঘোষণা। ৪০৩টি আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী চন্দ্রশেখর।

ওয়েব ডেস্ক : ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে (UP assembly elections 2027) সামনে রেখে তৈরি হল নতুন রাজনৈতিক জোট। আসাদউদ্দিন ওয়েসির দল এআইএমআইএম এবং চন্দ্রশেখর আজাদের আজাদ সমাজ পার্টি (কাঁশিরাম) একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার লখনউয়ে যৌথ সাংবাদিক বৈঠকে দুই নেতা নতুন জোটের নাম ঘোষণা করেন। নাম রাখা হয়েছে ‘সামাজিক পরিবর্তন মোর্চা’। রাজ্যের ৪০৩টি বিধানসভা আসনেই লড়াইয়ের পরিকল্পনা রয়েছে তাদের। জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে চন্দ্রশেখর আজাদের নাম ঘোষণা করেছেন ওয়েসি।

নতুন এই মঞ্চের লক্ষ্য, দলিত, সংখ্যালঘু, অনগ্রসর এবং প্রান্তিক মানুষের বিভিন্ন দাবি ও সমস্যাকে রাজনৈতিকভাবে তুলে ধরা। ওয়েসির বক্তব্য, উত্তরপ্রদেশে বিজেপিকে টানা তৃতীয়বার ক্ষমতায় আসা থেকে আটকাতে এই জোট শক্তিশালী বিকল্প হয়ে উঠতে পারে। শিক্ষা ব্যবস্থার অবনতি, যুবকদের কর্মসংস্থানের অভাব এবং কৃষকদের সমস্যাকেও নির্বাচনী প্রচারের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরার কথা জানিয়েছেন তিনি।

আরও খবর :  জম্মু-কাশ্মীরে নিখোঁজ দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার! উধাও সার্ভিস রাইফেল

চন্দ্রশেখর আজাদ এই জোটকে শুধুমাত্র আরেকটি নির্বাচনী মঞ্চ হিসেবে দেখতে নারাজ। তাঁর বক্তব্য, সামাজিক পরিবর্তনের লক্ষ্যেই এই উদ্যোগ। সমাজের বঞ্চিত, শোষিত ও পিছিয়ে পড়া অংশের মানুষকে এক ছাতার তলায় আনার কথা বলেছেন তিনি। আগামী ২৬ নভেম্বর একটি জনসভার ডাকও দিয়েছেন ওয়েসি। সেই সভার মধ্য দিয়ে রাজ্যে সামাজিক পরিবর্তনের আন্দোলন শুরু করার বার্তা দিয়েছেন এআইএমআইএম প্রধান।

এই জোট গঠনের আগে উত্তরপ্রদেশে বিরোধী জোটে জায়গা পাওয়ার চেষ্টা করেছিলেন ওয়েসি। সমাজবাদী পার্টি ও কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু সেই উদ্যোগে সাড়া না মেলায় বিকল্প রাজনৈতিক সমীকরণের পথে হাঁটল এআইএমআইএম। অন্যদিকে, দলিত ভোটারদের মধ্যে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা চালাচ্ছে চন্দ্রশেখর আজাদের দল। তবে আসন্ন নির্বাচনে কতটা সফল হবে এই জোট সেটাই এখন দেখার।

[youtube-feed feed=1]
Read More

Latest News