HomeScrollজেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে সরব এনভিডিয়ার কর্মীরা!
Jensen Huang

জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে সরব এনভিডিয়ার কর্মীরা!

তিন দশকেরও বেশি সময় ধরে সংস্থার নেতৃত্বে থাকা জেনসেন হুয়াংয়ের বিদায়ে অস্বস্তিতে এনভিডিয়ার একাংশের কর্মী। তাঁকে ফেরানোর দাবিতে সংস্থার অভ্যন্তরীণ প্ল্যাটফর্মে জমা পড়েছে ১৬০০-র বেশি মন্তব্য।

ওয়েব ডেস্ক : এনভিডিয়ার (Nvidia) দীর্ঘদিনের প্রধান জেনসেন হুয়াংয়ের (Jensen Huang) পদত্যাগের পর তাঁকে ফেরানোর দাবিতে সরব হয়েছেন সংস্থার একাংশের কর্মীরা। পরিচালন পর্ষদের কাছে তাঁদের আবেদন, হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়া হোক। সংস্থার অভ্যন্তরীণ পরামর্শ জমা দেওয়ার প্ল্যাটফর্মে এই দাবির পক্ষে ১৬০০-রও বেশি মন্তব্য জমা পড়েছে। অনেক কর্মীর মতে, এনভিডিয়াকে বিশ্বের অন্যতম মূল্যবান সংস্থায় পরিণত করার ক্ষেত্রে হুয়াংয়ের অবদান উপেক্ষা করা যায় না।

জানা গিয়েছে, হুয়াং পদত্যাগ করার আগেই এক প্রবীণ ইঞ্জিনিয়ার ওই আবেদন জমা দিয়েছিলেন। সেখানে পরিচালন পর্ষদকে কর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি তদন্তের ফলাফল প্রকাশেরও অনুরোধ জানানো হয়েছিল। একাধিক কর্মী হুয়াংকে দ্বিতীয় সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, অভিযোগ সংক্রান্ত তদন্ত শেষ হওয়ার আগেই কেন তিনি পদ ছাড়লেন। এক কর্মী সংস্থার সর্বস্তরে ইমেল পাঠিয়ে তাঁর বিদায়ের কারণ সম্পর্কে আরও স্বচ্ছতা দাবি করেছেন। লিঙ্কডইনেও প্রায় দুই ডজন কর্মী প্রকাশ্যে হুয়াংয়ের পাশে দাঁড়িয়েছেন।

আরও খবর :  ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কের জের! এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং, দায়িত্বে কোলেট ক্রেস

১৯৯৩ সালে এনভিডিয়া (Nvidia) প্রতিষ্ঠা করেন হুয়াং। তিন দশকেরও বেশি সময় ধরে সংস্থার নেতৃত্ব দেওয়ার পর তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে একাধিক সম্পর্কের অভিযোগ সামনে আসায় বিতর্ক তৈরি হয়। রবিবার কর্মীদের পাঠানো ইমেলে স্ত্রীকে প্রতারণা করার কথা স্বীকার করে ক্ষমা চান তিনি। অ্যালিস হুয়াং নামে এক প্রাক্তন মেগাস্পিড কর্তার সঙ্গে তাঁর সম্পর্কের অভিযোগও বিতর্কের কেন্দ্রে রয়েছে। ওই মহিলার বিরুদ্ধে চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহের কথাও উঠে এসেছে। পাশাপাশি আরও কয়েকটি সম্পর্কের অভিযোগ সামনে এসেছে, যার মধ্যে এক অধস্তন কর্মীর সঙ্গে সম্পর্কেরও ছিল বলে অভিযোগ।

বৃহস্পতিবার সকালে হুয়াংয়ের পদত্যাগের কথা জানায় এনভিডিয়ার পরিচালন পর্ষদ। আপাতত অন্তর্বর্তী প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হয়েছে সংস্থার অর্থ বিভাগের প্রধান কোলেট ক্রেসকে। বোর্ডের চেয়ারম্যান হয়েছেন সিনপসিসের প্রাক্তন প্রধান হার্ভে জোন্স। এর মাঝে হুয়াংয়কে ফেরানোর দাবি জানালেন কর্মীরা।

[youtube-feed feed=1]
Read More

Latest News