HomeScrollরাজস্থানে রেললাইনে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার দুই, পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ ছিল মহিলার!
Rajasthan Railway Track Blast

রাজস্থানে রেললাইনে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার দুই, পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ ছিল মহিলার!

পাকিস্তানের দুই হ্যান্ডলারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগ, বিস্ফোরণ ঘটানোর জন্য টাকা পেয়েছিলেন ধৃত মহিলা

ওয়েব ডেস্ক : রাজস্থানের (Rajasthan) শ্রীগঙ্গানগরে রেললাইনে বিস্ফোরণকাণ্ডে বড়সড় সাফল্য পুলিশের। এই ঘটনায় পঞ্জাব থেকে এক মহিলা-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মহকদীপ কউর (২১) এবং দেবিন্দর সিং (২২)। রাজস্থান পুলিশের সন্ত্রাসদমন শাখা, শ্রীগঙ্গানগর পুলিশ এবং পঞ্জাব পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, মহকদীপের সঙ্গে পাকিস্তানে থাকা দুই হ্যান্ডলারের যোগাযোগ ছিল। তাদের একজন ‘চাচা’ এবং অন্যজন ‘শাহ’ নামে পরিচিত। তদন্তকারীদের অভিযোগ, প্রেমের কথাবার্তা এবং আর্থিক সাহায্যের প্রলোভন দেখিয়ে মহিলাকে নিজেদের জালে জড়িয়েছিল ওই দুই ব্যক্তি। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই একই কৌশলে অন্য মহিলাদেরও প্রভাবিত করার চেষ্টা করেছে বলে পুলিশের দাবি। এর আগে গঙ্গানগরের বাসিন্দা বাবিতা নামে এক মহিলার ক্ষেত্রেও একই ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছিল পুলিশ।

আরও খবর :  রামলীলা ময়দানে নতুন বিধিনিষেধের প্রস্তাব, জমায়েতে সর্বোচ্চ ৫০ হাজার মানুষের অনুমতি

তদন্তে উঠে এসেছে, স্বামীর থেকে আলাদা থাকতেন মহকদীপ। মাদক পাচার সংক্রান্ত মামলায় বর্তমানে জেলে রয়েছেন তাঁর স্বামী। পুলিশের দাবি, রেললাইনে বিস্ফোরণ ঘটানোর জন্য মহকদীপকে অর্থ দেওয়া হয়েছিল। ধৃত মহিলার কাছ থেকে দু’টি আগ্নেয়াস্ত্র, ৪৬টি কার্তুজ এবং ৩০ হাজার টাকা উদ্ধার হয়েছে। এই ঘটনায় আরও তিন জনকে আটক করেছে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, অভিযুক্তদের থাকার জায়গা, মোটরবাইক এবং ঘটনাস্থলে পৌঁছনোর জন্য যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছিলেন তাঁরা। বিস্ফোরণের ঘটনায় তাঁদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

গত ৩ নভেম্বর রাত প্রায় ৯টা ৪৫ মিনিটে রাজস্থানের শ্রীগঙ্গানগরের রামসিংহপুরের কাছে রেললাইনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে রেললাইনের দু’টি স্লিপার ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় রেলপথ এবং সেখানে প্রায় আড়াই ফুট গভীর গর্ত তৈরি হয়। ঘটনার প্রায় ৭৫ মিনিট আগে ওই লাইন দিয়েই অনুপগড়-সুরতগড় যাত্রীবাহী ট্রেন চলাচল করেছিল। ফলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল।

[youtube-feed feed=1]
Read More

Latest News