HomeBig newsব্রাত্য-ইন্দ্রনীলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বাগুইআটি থানায় জিরো এফআইআর
Zero FIR Filed Against Former Ministers Bratya Basu and Indranil Sen

ব্রাত্য-ইন্দ্রনীলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বাগুইআটি থানায় জিরো এফআইআর

ধর্ষণ, যৌন হেনস্তা থেকে তোলাবাজির অভিযোগে নতুন মামলা। তিন মহিলার অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ সমাজকর্মীর।

ওয়েব ডেস্ক : রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগে জিরো এফআইআর দায়ের হল বাগুইআটি থানায়। ধর্ষণ, যৌন হেনস্তা, দুর্নীতি, তোলাবাজি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। অভিযোগ দায়ের করেছেন সমাজকর্মী রাজীব সরকার। ১২ নভেম্বর নথিভুক্ত হওয়া জিরো এফআইআরটি পরে বিধাননগর উত্তর থানায় পাঠিয়ে দেয় বাগুইআটি থানার পুলিশ।

এই ঘটনায় শুধু দুই প্রাক্তন মন্ত্রীই নন, আরও কয়েকজন সরকারি আধিকারিকের নামও অভিযোগের তালিকায় রয়েছে। কয়েকদিন আগে তিন মহিলা অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের অভিযোগের ভিত্তিতেই জিরো এফআইআর দায়েরের উদ্যোগ নেন রাজীব সরকার। তাঁর দাবি, অভিযোগ তুলে নেওয়ার জন্য ওই মহিলাদের উপর চাপ তৈরি করা হচ্ছিল। এমনকী, তাঁদের মধ্যে একজন আত্মগোপন করেছেন বলেও দাবি করেছেন তিনি।

আরও খবর :  বাংলায় আসছে ক্যাম্পা কোলার কারখানা! ডিসেম্বরের প্রথম সপ্তাহেই হরিণঘাটায় ভূমিপুজো, কত কর্মসংস্থানের সম্ভাবনা?

রাজীব সরকারের বক্তব্য, সংশ্লিষ্ট মামলার তথ্য তাঁর কাছে পৌঁছেছিল। সেই তথ্যের ভিত্তিতেই তিনি বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের তালিকায় ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেন ছাড়াও আলাপন বন্দ্যোপাধ্যায় এবং সুবোধ সরকারের নাম রয়েছে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, দুর্গাপুজোর প্রিভিউ পাস সংক্রান্ত দুর্নীতির মামলায় বর্তমানে জেলে রয়েছেন ইন্দ্রনীল সেন। অন্যদিকে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ব্রাত্য বসুকে প্রকাশ্যে তেমন দেখা যায়নি। নতুন অভিযোগ নিয়ে এখনও তাঁর কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। দোষ প্রমাণিত হলে আইন অনুযায়ী শাস্তি হওয়া প্রয়োজন।

[youtube-feed feed=1]
Read More

Latest News