HomeScrollসারা তেন্ডুলকর ও রাজবীর দেওলের বিয়ে নিয়ে জল্পনায় ইতি, কী জানাল ঘনিষ্ঠ...
Sara Tendulkar and Rajveer Deol Wedding Rumours

সারা তেন্ডুলকর ও রাজবীর দেওলের বিয়ে নিয়ে জল্পনায় ইতি, কী জানাল ঘনিষ্ঠ সূত্র?

২০২৭ সালে বিয়ের গুঞ্জন ঘিরে চর্চা, সারা সিঙ্গল এবং নিজের কাজেই মনোযোগী, দাবি সূত্রের

ওয়েব ডেস্ক : শচীন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) বিয়ের জল্পনায় নতুন মোড়। সানি দেওলের ছেলে রাজবীর দেওলের সঙ্গে তাঁর বিয়ে হতে পারে বলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নানা দাবি জল্পনা ছড়িয়েছিল। এমনকী ২০২৭ সালে বিয়ের সম্ভাবনার কথাও উঠে আসে। তবে এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানালেন সারার ঘনিষ্ঠ এক সূত্র। তাঁর দাবি, সারা ও রাজবীরের মধ্যে বিয়ের কোনও সম্ভাবনাই নেই।

বম্বে টাইমসের কাছে সারার ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য, “এই গুঞ্জনের কোনও সত্যতা নেই। সারা ও রাজবীরের কখনও দেখাই হয়নি। সারা সিঙ্গল এবং নিজের কাজের দিকেই মনোযোগী।” সূত্রের আরও দাবি, এই ধরনের জল্পনা অপ্রয়োজনীয় এবং অস্বস্তিকর। ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো এমন খবরের জবাব দিতে চান না সারা। নিজের মর্যাদা ও ব্যক্তিগত অবস্থান বজায় রাখতেই নীরব থাকার সিদ্ধান্ত তাঁর।

আরও খবর :  ‘একাই ভালো আছি, তবু বিয়ে করতে রাজি’, জীবনসঙ্গী নিয়ে কী শর্ত সুস্মিতা সেনের?

উল্লেখ্য, সারা তেন্ডুলকর ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকর ও অঞ্জলি তেন্ডুলকরের মেয়ে। সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা যথেষ্ট। ফ্যাশন, ব্র্যান্ড সহযোগিতা এবং বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতির কারণে প্রায়ই তাঁকে নিয়ে চর্চা হয়। অন্যদিকে, রাজবীর দেওল অভিনেতা সানি দেওল ও পূজা দেওলের ছোট ছেলে। ২০২৩ সালে ‘দোনো’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট থেকে সারা ও রাজবীরের বিয়ের জল্পনা ছড়িয়ে পড়েছিল। কিন্তু ঘনিষ্ঠ সূত্রের বক্তব্যে সেই দাবির কোনও ভিত্তি নেই বলেই স্পষ্ট হয়েছে। আপাতত বিয়ের খবর নয়, নিজের পেশাগত কাজেই মন দিতে চান সারা।

[youtube-feed feed=1]
Read More

Latest News