HomeBig newsপুনর্বিন্যাস বিলে স্ট্যালিনের দলের সমর্থন, কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়াল ডিএমকে!
DMK Backs Delimitation Bills

পুনর্বিন্যাস বিলে স্ট্যালিনের দলের সমর্থন, কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়াল ডিএমকে!

লোকসভায় তামিলনাড়ুর ৭.১৮ শতাংশ আসন ভাগ অপরিবর্তিত রাখার দাবি, কংগ্রেসের সঙ্গে মতবিরোধ প্রকাশ্যে

ওয়েব ডেস্ক : পুনর্বিন্যাস বিল (Delimitation Bill) নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ডিএমকে (DMK)। শনিবার ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সভাপতিত্বে সাংসদদের বৈঠকে বিলগুলিকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে লোকসভায় তামিলনাড়ুর বর্তমান ৭.১৮ শতাংশ আসন ভাগ বজায় রাখার দাবি জানিয়েছে দল। সংসদের বিশেষ অধিবেশনের আগে ডিএমকের এই সিদ্ধান্ত জাতীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে।

বৈঠক শেষে ডিএমকে সাংসদ এ রাজা জানান, ক্ষমতায় থাকা বা কংগ্রেসের সঙ্গে জোটে থাকার বিষয়টি তাঁদের অবস্থান বদলাবে না। লোকসভায় রাজ্যের প্রতিনিধিত্বের বর্তমান অনুপাত অক্ষুণ্ণ রাখাই দলের প্রধান দাবি। বিলের কিছু প্রক্রিয়াগত বিষয়ে আপত্তি থাকলে সংশোধনী আনার পথও খোলা রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আরও খবর :  ইনস্টাগ্রামে আসক্তি নিয়ে আপত্তি, ১৪ বছরের মেয়েকে খুনের অভিযোগ বাবা-মায়ের! নিখোঁজের গল্প ফেঁদে ধরা পড়ল পরিবার

অন্যদিকে, কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন ডিএমকে সাংসদ দয়ানিধি মারান। তাঁর বক্তব্য, পুনর্বিন্যাস নিয়ে কংগ্রেসের অবস্থান আরও স্পষ্ট হওয়া প্রয়োজন। তিনি দাবি করেন, জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে জনসংখ্যার নিরিখে দক্ষিণের রাজ্যগুলির প্রতিনিধিত্ব কমে যাওয়ার আশঙ্কা ছিল। এই প্রসঙ্গে অতীতের সর্বদলীয় বৈঠকে পি চিদম্বরমের বক্তব্যের কথাও উল্লেখ করেন মারান। তাঁর দাবি, সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আইন পাস হলে দক্ষিণের রাজ্যগুলি সমস্যায় পড়তে পারত।

ডিএমকের এই সিদ্ধান্ত নিয়ে অবশ্য কংগ্রেসের তরফেও প্রশ্ন উঠেছে। কংগ্রেস সাংসদ শশী থারুরের বক্তব্য, বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা না করে বিলকে সমর্থন করা হলে তা বিজেপির কৌশলের ফাঁদে পা দেওয়ার শামিল হতে পারে।

[youtube-feed feed=1]
Read More

Latest News