Thursday, July 16, 2026
HomeScrollবিদ্যুৎস্পৃষ্ট টলি টেকনিশিয়ান্স, পরিবারের পাশে দেব, নিলেন খুদে সন্তানের দায়িত্ব
Dev

বিদ্যুৎস্পৃষ্ট টলি টেকনিশিয়ান্স, পরিবারের পাশে দেব, নিলেন খুদে সন্তানের দায়িত্ব

টলিপাড়ার টেকনিশিয়ানের পরিবারের পাশে দেব

কলকাতা: শুটিং সেটে নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন বহু দিনের। রাহুল অরুণোদয় বন্দ্য়োপাধ্যায় (Rahul Arunoday Banerjee)-এর মর্মান্তিক পরিণতির পর সেই প্রশ্ন যেন আরও তীব্র হয়ে ওঠে। এই কঠিন বাস্তবের মাঝেই সামনে এল এক মানবিকতার ছবি। টলিপাড়ার এক প্রয়াত টেকনিশিয়ানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা-সাংসদ দেব (Dev)।নিলেন খুদে সন্তানের পড়াশোনার দায়িত্বও।

সবসময়েই তিনি বার্তা দেন যে, তিনি টেকনিশিয়ান্সদের সঙ্গে রয়েছেন। টলিউডে যে ‘ব্যান কালচার’-এর অবসান করতে চান তিনি। এবার, একটি খবর নিজের পেজ থেকেই শেয়ার করে নিয়েছেন দেব (Dev)। কাজ করতে গিয়ে, অকালে প্রয়াত হন টলিউডের এক টেকনিশিয়ান্স। তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন দেব। সেই কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া হয়েছে একটি সংস্থার তরফ থেকে। ওই টেকনিশিয়ান্সের শিশুর শিক্ষার ব্যবস্থাও করেছেন দেব। সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার বর্ণনা দিয়ে জানানো হয়েছে… ২০২১ সালের জুলাই মাসে, কাজ করার সময়েই প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট গিল্ডের সদস্য রাজু মণ্ডল প্রয়াত হন বৈদ্যুতিন শকের কারণে। আকস্মিক প্রয়াণে ওই কর্মীর পরিবার কার্যত অকুল পাথারে পড়ে। সেই সময়ে রাজু মণ্ডলের স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। জন্মের আগেই বাবাকে হারিয়ে ফেলে রাজু মণ্ডলের সন্তান। বর্তমানে সেই পুত্রসন্তানের বয়স ৪ বছর। সিনে প্রোডাকশন ম্যানেজারস অ্যাসোসিয়েশন (Cine Production Managers Association)-এর মতো সংস্থার সঙ্গে এই টেকনিশিয়ান্সের পরিবারের পাশে দাঁড়ানো জন্য যোগাযোগ করেন দেব। সেই সময়ে, পরিবারের পাশে দাঁড়ানোর জন্য দেব ওই সংস্থার তরফ থেকে ২ লক্ষ ৩০ হাজার টাকা তুলে দেওয়ার ব্যবস্থা করেন। পাশাপাশি প্রতি মাসে নিয়মিত আর্থিক সাহায্য, স্কুলের ফি, বই-খাতা—সব কিছুর দায়ভার নেওয়া হয়েছে। অর্থাৎ, শুধুই সহানুভূতি নয়, দীর্ঘমেয়াদি দায়িত্বও নিলেন তিনি।

আরও পড়ুন: গোপনে বিয়ে জুবিন নৌটিয়ালের!

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot