HomeScrollভবিষ্যতে আন্দোলন থেকে দূরে থাকার প্রতিশ্রুতি, বম্বে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা ইমরানের
Imran Khan Apologises to Bombay High Court

ভবিষ্যতে আন্দোলন থেকে দূরে থাকার প্রতিশ্রুতি, বম্বে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা ইমরানের

বিক্ষোভস্থলে উপস্থিত থাকলেও আন্দোলনে যোগ দেওয়ার কোনও ইচ্ছা ছিল না, হলফনামায় দাবি অভিনেতার। দেশের আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধার কথাও জানালেন তিনি।

ওয়েব ডেস্ক : বম্বে হাই কোর্টে (Bombay High Court) নিঃশর্ত ক্ষমা চাইলেন অভিনেতা ইমরান খান (Imran Khan)। ভবিষ্যতে কোনও ধরনের বিক্ষোভ বা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন না বলে আদালতকে লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এমনকী, অন্য কাউকে সরাসরি বা পরোক্ষভাবে কোনও প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে প্রভাবিত কিংবা উসকানি দেবেন না বলেও জানিয়েছেন অভিনেতা। সোমবার প্রধান বিচারপতি এমসি ত্রিপাঠী এবং বিচারপতি অদ্বৈত শেঠনার ডিভিশন বেঞ্চে তাঁর আইনজীবীরা এই সংক্রান্ত হলফনামা জমা দেন।

হলফনামায় ইমরান জানিয়েছেন, ভারতের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। দেশের সংবিধান এবং আইনের প্রতিও তিনি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। জীবনের ৪২ বছরের মধ্যে ৪০ বছরই ভারতে কাটিয়েছেন বলে উল্লেখ করে অভিনেতা দাবি করেছেন, এতদিন ধরে দেশের আইন মেনেই চলেছেন তিনি। নিজের পেশাগত কাজ, জীবনযাপন এবং সমস্ত যোগাযোগও এই দেশকেন্দ্রিক বলে জানিয়েছেন।

আরও খবর :  শাহরুখের নতুন ছবিতে দীপিকার গেরুয়া সাজ, পুরনো বিতর্ক নিয়ে ফের চর্চা

উল্লেখ্য, কমিশনের বিরুদ্ধে প্রতিবাদে যোগ দিয়েছিলেন ইমরান। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। তাঁর দাবি, বিক্ষোভে অংশ নেওয়ার কোনও উদ্দেশ্য নিয়ে তিনি সেখানে যাননি। ঘটনাস্থলে কী হচ্ছে, তা দেখতেই গিয়েছিলেন। কোনও দাবি জানানো বা আন্দোলনের অংশ হওয়ার পরিকল্পনা তাঁর ছিল না বলেও হলফনামায় উল্লেখ করেছেন ইমরান।

অভিনেতার আইনজীবী সংস্থা এমজেডএম লিগ্যালের মাধ্যমে আদালতে জমা পড়া ওই হলফনামায় ভবিষ্যতে প্রতিবাদ কর্মসূচি থেকে দূরে থাকার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। ইমরানের বক্তব্য, তিনি নিজে কোনও বিক্ষোভে অংশ নেবেন না এবং অন্যদেরও তাতে যোগ দেওয়ার জন্য প্রভাবিত করবেন না।

[youtube-feed feed=1]
Read More

Latest News