HomeBig newsকালীপুজোয় রাতভর ঠাকুর দেখা যাবে নিশ্চিন্তে! শিয়ালদহ শাখায় ১২টি বিশেষ ট্রেন চালাবে...
Kalipuja 2026

কালীপুজোয় রাতভর ঠাকুর দেখা যাবে নিশ্চিন্তে! শিয়ালদহ শাখায় ১২টি বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল

৮ থেকে ১১ নভেম্বর পর্যন্ত অতিরিক্ত ট্রেন পরিষেবা, বারাসত-নৈহাটি-সহ একাধিক রুটে মিলবে রাতের ট্রেন

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর পর এবার আলোর উৎসবের অপেক্ষায় বাংলা। কালীপুজোকে (Kali Puja) কেন্দ্র করে বারাসত ও নৈহাটিতে প্রতি বছরই দর্শনার্থীদের ঢল নামে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মণ্ডপে মণ্ডপে ঘোরেন হাজার হাজার মানুষ। উৎসবের সেই ভিড়ের কথা মাথায় রেখে এবার রাতের ট্রেন পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। আগামী ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন রুটে চলবে ৬ জোড়া অর্থাৎ মোট ১২টি বিশেষ ট্রেন (Special Trains)।

বারাসত ও নৈহাটির কালীপুজোর পাশাপাশি মধ্যমগ্রাম, নিউ বারাকপুর এবং শ্যামনগরেও শক্তি আরাধনাকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায়। আলোকসজ্জা, প্রতিমা দর্শন এবং মণ্ডপের আকর্ষণে শুধু স্থানীয় বাসিন্দারাই নন, দূরদূরান্ত থেকেও বহু মানুষ এই সমস্ত এলাকায় আসেন। রাত পর্যন্ত উৎসব উপভোগ করে বাড়ি ফেরার পথে যাতে যাত্রীদের সমস্যায় পড়তে না হয়, সেই লক্ষ্যেই এই বিশেষ ট্রেনের ব্যবস্থা।

আরও খবর :  অন্ধ্রের উপকূলে ঘূর্ণিঝড় ‘মুরাসু’র চোখরাঙানি, বাংলার কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

পূর্ব রেলের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আপ লাইনে শিয়ালদহ থেকে ডানকুনিগামী বিশেষ ট্রেন ছাড়বে রাত ১১টায়। শিয়ালদহ-বারাসত ট্রেন ছাড়বে রাত ১২টা ৫০ মিনিটে। এছাড়া বারাসত থেকে বনগাঁর উদ্দেশে রাত ১টা ৫০ মিনিটে এবং হাসনাবাদের উদ্দেশে রাত ১টা ১০ মিনিটে ট্রেন পাওয়া যাবে। অন্যদিকে শিয়ালদহ থেকে রানাঘাটের ট্রেন ছাড়বে রাত ১২টা ৪০ মিনিটে এবং বারাকপুরের ট্রেন ছাড়বে রাত ১২টা ৩০ মিনিটে।

ডাউন লাইনে ডানকুনি থেকে শিয়ালদহগামী বিশেষ ট্রেন ছাড়বে রাত ১১টা ৫৫ মিনিটে। বারাসত থেকে শিয়ালদহের ট্রেন ছাড়বে রাত ১টা ১০ মিনিটে। বনগাঁ থেকে বারাসতের উদ্দেশে ট্রেন ছাড়বে রাত ১১টায় এবং হাসনাবাদ থেকে বারাসতের ট্রেন ছাড়বে রাত ১১টা ৩০ মিনিটে। এছাড়া রানাঘাট থেকে শিয়ালদহের ট্রেন ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে এবং বারাকপুর থেকে শিয়ালদহের ট্রেন ছাড়বে রাত ১টা ২৫ মিনিটে।

শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, উৎসবের সময়ে যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার কথা বিবেচনা করেই গভীর রাত পর্যন্ত এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশেষ ট্রেন চালানোর জন্য নৈহাটি জংশনে সাময়িকভাবে বদলানো হচ্ছে প্ল্যাটফর্ম ব্যবস্থাও। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮ থেকে ১১ নভেম্বর প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ১২টা পর্যন্ত নৈহাটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে কোনও ট্রেন চলাচল করবে না। ওই সময়ে ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন পরিষেবা পরিচালিত হবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News