Sunday, June 7, 2026
Homeবিনোদনকাশীর আদলে তৈরি সেটে প্রিয়াঙ্কা-মহেশ বাবুকে নিয়ে রাজামৌলির ছবি !

কাশীর আদলে তৈরি সেটে প্রিয়াঙ্কা-মহেশ বাবুকে নিয়ে রাজামৌলির ছবি !

‘আর আর আর'(RRR) ছবির দারুন সাফল্যের পর পরিচালকের আসনে আর একবার এস এস রাজামৌলি(S S Rajamouli)। নতুন এই ছবির নাম রাখা হয়েছে ‘এসএসএমবি ২৯'(SSMB 29). এই ছবিতে রয়েছেন দক্ষিণের জনপ্রিয় তারকা মহেশ বাবু(Mahesh Babu) এবং তার বিপরীতে দেখা যাবে ‘দেশী গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া জোনসকে(Deshi Girl Priyanka Chopra Jones)। খুব স্বাভাবিক কারণেই রাজামৌলির এই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় উৎসাহ চোখে পড়ার মতো। কাশীর(Kashi) আদলে নাকি তৈরি করা হয়েছে একটি সেট। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি ভাইরাল হয়েছে। অনেকেরই ধারণা এটি ‘এসএসএমবি ২৯’ এর সেট। সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখার পর দর্শকদের উৎসাহ আরো বেড়ে গিয়েছে। যদিও এ ব্যাপারে ছবি নির্মাতাদের পক্ষ থেকে কোন কিছুই জানানো হয়নি। সোশ্যাল মিডিয়ায় এই ছবির সঙ্গে লেখা হয়েছে ‘এসএস এমবি ২৯ এর সেটের ছবি লিক’। রাজামৌলি হায়দ্রাবাদেই কাশীর আদলে এই সেট তৈরি করেছেন। উড়িষ্যার শুটিং শেষ হওয়ার পর এই সেটে শুরু হবে কাজ।


প্রসঙ্গত, প্রায় দু-দশক পরে তেলেগু(Telegu movie) ছবিতে অস্কারজয়ী পরিচালকের(Oscar Award Winning Director) সঙ্গে দেখা যাবে দেশীগার্লকে। ২০০৫ সালে প্রিয়াঙ্কা প্রথম তেলেগু ছবির দুনিয়ায় পা রেখেছিলেন। প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া সম্প্রতি জানিয়েছেন যে প্রিয়াঙ্কা এস এস রাজামৌলির ছবিতে অভিনয় করবেন।

 আরও পড়ুন:হবু সন্তানের জন্যই ‘ডন ৩’ থেকে সরলেন কিয়ারা

এই ছবির জন্য মহেশ বাবুকে বড় দাড়ি ও চুল রাখতে হচ্ছে বলেও জানা গেছে। হনুমানের থেকে অনুপ্রাণিত হয়ে মহেশ বাবুর চরিত্রটি তৈরি করা হয়েছে। ছবি শুরুর আগে হায়দ্রাবাদে এসে তেলেঙ্গানার বিখ্যাত চিলকুর বালাজি মন্দিরে গিয়েছিলেন প্রিয়াঙ্কা।
সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিক জোনাস পত্নী প্রিয়াঙ্কা ক্যাপশনে লিখেছিলেন, ‘শ্রী বালাজীর আশীর্বাদ নিয়ে নতুন অধ্যায়ের শুরু আমরা সকলে যেন মনের মধ্যে ও আশেপাশে শান্তি খুঁজে পাই। ভগবান সকলের মঙ্গল করুন।’
জানা যাচ্ছে, ‘এসএসএমবি ২৯’ একটি অ্যাডভেঞ্চার ঘড়ানোর ছবি হবে। এই ছবির সূত্রেই বেশ অনেকদিন পর ভারতীয় ছবিতে প্রিয়াঙ্কা চোপড়াকে কাজ করতে দেখা যাবে। তাকে শেষবার দেখা গিয়েছিল ‘দ্যা স্কাই ইস পিঙ্ক’ ছবিতে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini