Sunday, July 5, 2026
HomeScrollপ্রয়াত তীজান বাঈ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
Teejan Bai passesd away

প্রয়াত তীজান বাঈ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

তাঁর বয়স হয়েছিল ৭০ বছর

ওয়েব ডেস্ক : ভারতের প্রখ্যাত পাণ্ডবণী শিল্পী (Pandavani singer) এবং পদ্মবিভূষণ সম্মানপ্রাপ্ত তীজান বাঈ (Teejan Bai) আর নেই। রবিবার ভোর ৩টা ১৫ মিনিটে রায়পুরের এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এই কিংবদন্তি শিল্পী। গত ২৭ মে থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

তাঁর প্রয়াণে দেশের শিল্প-সংস্কৃতি মহলে নেমে এসেছে শোকের ছায়া। দেশ-বিদেশে ছত্তিশগড়ের ঐতিহ্যবাহী পাণ্ডবণী শিল্পকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তীজান বাঈয়ের অবদান ছিল অনন্য। মহাভারতের কাহিনি নিজের স্বতন্ত্র গায়কী, অভিনয় এবং উপস্থাপনার মাধ্যমে তিনি কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সমাজমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ছত্তিশগড়ের লোকশিল্প পাণ্ডবণীকে বিশ্বমঞ্চে পরিচিত করে তুলতে তীজন বাই অসামান্য ভূমিকা পালন করেছেন। তাঁর প্রয়াণ ভারতীয় শিল্প ও সংস্কৃতির জগতে এক অপূরণীয় ক্ষতি। শোকসন্তপ্ত পরিবার ও তাঁর অসংখ্য অনুরাগীর প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও খবর : সুনিধি চৌহানের গানে জমবে রহস্যের আবহ, মুক্তির অপেক্ষায় ডার্ক থ্রিলার ‘ঘুণ গাঁও’

১৯৫৬ সালের ২৪ এপ্রিল ছত্তিশগড়ের দুর্গ জেলার গণিয়ারি গ্রামে জন্মগ্রহণ করেন তীজান বাঈ (Teejan Bai)। ছোটবেলা থেকেই মহাভারতের কাহিনির প্রতি তাঁর গভীর আগ্রহ তৈরি হয়। নানা সামাজিক বাধা ও প্রতিকূলতা সত্ত্বেও অল্প বয়সেই পাণ্ডবানি পরিবেশন শুরু করেন। মাত্র ১৩ বছর বয়সে প্রথমবার মঞ্চে তাঁর আত্মপ্রকাশ ঘটে।

সেই সময় পাণ্ডবণীর কাপালিক শৈলীতে নারীদের অংশগ্রহণ খুব একটা গ্রহণযোগ্য ছিল না। কিন্তু অসাধারণ প্রতিভা, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের জোরে সেই বাধা ভেঙে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছিলেন তিনি। ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও পাণ্ডবানি পরিবেশন করেছেন তীজান বাঈ। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপান, রাশিয়া, অস্ট্রেলিয়া এবং জার্মানির মতো দেশে তাঁর অনুষ্ঠান ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। তাঁর হাত ধরেই ছত্তিশগড়ের এই প্রাচীন লোকশিল্প আন্তর্জাতিক পরিচিতি লাভ করে।

লোকশিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক সম্মানে ভূষিত হন। ১৯৮৮ সালে পদ্মশ্রী, ১৯৯৫ সালে সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার, ২০০৩ সালে পদ্মভূষণ এবং ২০১৯ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণে সম্মানিত করা হয় তাঁকে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet