HomeScrollদশ বছর পর ‘Instagram’ লেখার ধরন বদলাল! নতুন লোগো দেখে ‘Instagzam’ বলছেন...
Instagram New Logo

দশ বছর পর ‘Instagram’ লেখার ধরন বদলাল! নতুন লোগো দেখে ‘Instagzam’ বলছেন নেটাগরিকেরা

দশ বছর পর বদলাল Instagram-এর ওয়ার্ডমার্ক

ওয়েব ডেস্ক: দশ বছর পর বদলাল Instagram-এর পরিচিত লেখা লোগো (Logo) বা ‘ওয়ার্ডমার্ক’। তবে পুরো অ্যাপের লোগো বদলায়নি সংস্থা। পরিবর্তন এসেছে মূলত অ্যাপের ভিতরে ব্র্যান্ডের নাম হিসেবে ব্যবহৃত ‘Instagram’ লেখার ধরনে। নতুন নকশা আরও আধুনিক এবং পরিষ্কার করার চেষ্টা হলেও তা নিয়ে ইতিমধ্যেই সমাজমাধ্যমে শুরু হয়েছে নানা রকম মজা।

২০১৬ সালের বড়সড় ডিজাইন পরিবর্তনের পর থেকে Instagram-এর লেখা নামটি বিশেষ কার্সিভ বা হাতের লেখার মতো স্টাইলে দেখা যেত। দীর্ঘ এক দশক ধরে সেই নকশাই ব্যবহারকারীদের কাছে সংস্থার পরিচয়ের অন্যতম অংশ হয়ে উঠেছিল। এ বার সেই লেখার ধরনেই এসেছে বদল।

নতুন ওয়ার্ডমার্কটি পুরনো কার্সিভ স্টাইল এবং সাধারণ প্রিন্ট অক্ষরের মাঝামাঝি। Instagram-এর দাবি, নতুন নকশায় আধুনিকতার সঙ্গে পুরনো পরিচিতির যোগসূত্রও রাখা হয়েছে। সংস্থার প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, অ্যাপের উপরে দেখা ওয়ার্ডমার্কটি প্রায় ১০ বছর ধরে অপরিবর্তিত ছিল। তাই সেটিকে নতুন করে সাজানোর সময় এসেছে।

আরও খবর : নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কাড়ল সরকার

ন্তু নতুন ডিজাইন সামনে আসতেই শুরু হয়েছে নেটাগরিকদের ঠাট্টা। বিশেষ করে ‘r’ এবং মাঝের অক্ষরগুলির নকশা নিয়ে আপত্তি তুলেছেন অনেকে। কারও চোখে নতুন ‘Instagram’ নামটি প্রথম দেখায় ‘Instagzam’-এর মতো লাগছে। Reddit-সহ বিভিন্ন সমাজমাধ্যমে নতুন ওয়ার্ডমার্ক নিয়ে চলছে আলোচনা। কেউ একে অদ্ভুত বলেছেন, আবার কেউ মনে করছেন নতুন নকশাটি আগের তুলনায় অনেক বেশি পরিষ্কার।

তবে এটিকে পুরোপুরি ‘রিব্র্যান্ডিং’ বলা যাচ্ছে না। Instagram-এর পরিচিত ক্যামেরা আইকনে বড় কোনও পরিবর্তন আনা হয়নি। ২০১৬ সালে অ্যাপের ভিজ্যুয়াল পরিচয়ে বড় বদল এলেও ক্যামেরা-ভিত্তিক পরিচয়টি ধরে রেখেছিল সংস্থা। এ বারও মূলত শব্দচিহ্নেই সীমাবদ্ধ রাখা হয়েছে পরিবর্তন।

নতুন নকশা নিয়ে যে বিতর্ক তৈরি হবে, তা সম্ভবত অনুমানই করেছিলেন মোসেরি। তিনি Threads-এ নতুন ওয়ার্ডমার্কটি শেয়ার করে ব্যবহারকারীদের প্রতিক্রিয়াও জানতে চেয়েছিলেন। ফলে নতুন লোগো নিয়ে প্রশংসা, সমালোচনা এবং ‘Instagzam’ মজা—সব মিলিয়ে আপাতত সরগরম নেটদুনিয়া।

[youtube-feed feed=1]
Read More

Latest News