Wednesday, March 25, 2026
HomeScrollএবার উন্নত এআই চিপের উপর শুল্ক বসালেন ট্রাম্প! কেন?
Trump Tariffs

এবার উন্নত এআই চিপের উপর শুল্ক বসালেন ট্রাম্প! কেন?

অন্যান্য সেমিকন্ডাক্টর চিপের উপর এই শুল্ক লাগু হবে না

ওয়েব ডেস্ক : উন্নত এআই চিপের (AI Chips) ২৫ শতাংশ শুল্ক (Tariffs) আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এই শুল্ক বসানো হয়েছে এনভিডিয়া (Nvidia)-র এইচ ২০০ এআই প্রসেসর ও এএমডি (AMD)-র এমআই৩২৫এক্স চিপের উপর। জানা যাচ্ছে, এই চিপ গুলিকে চীনে বিক্রি করার পরিকল্পনা ছিল সংস্থাগুলির। তার আগেই এই চিপ গুলির উপর শুল্কের খাঁড়া নামিয়ে আনলেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে, উচ্চক্ষমতা সম্পন্ন চিপের (Chips) উপরেই এই শুল্ক প্রযোজ্য হবে। তবে বিদেশের অন্যান্য সেমিকন্ডাক্টর চিপের উপর এই শুল্ক (Tariffs) লাগু হবে না। তবে এ সব চিপের উপর ভবিষ্যতে আরও শুল্ক আরোপ করা হতে পারে বলে জানানো হয়েছে ট্রাম্প প্রশাসনের তরফে।

আরও খবর : ৭৫টি দেশের অভিবাসী ভিসা স্থগিত করছে আমেরিকা, নয়া ফরমান ট্রাম্প প্রশাসনের

হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, প্রয়োজনের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র ১০ শতাংশ চিপ তৈরি হয়। ফলে বিদেশের চিপের উপর নির্ভর করতে হয় তাদেরকে। তা অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি বলেই জানানো হয়েছে। সেই কারণে তাইওয়ানে তৈরি এনভিডিয়ার (Nvidia) এইচ২০০ চিপ ও এএমডি-র (AMD) এমআই৩২৫এক্স চিপের উপর শুল্ক চাপানো হয়েছে।

এর ফলে চীনে (China) চিপ বিক্রি করতে হলে এনভিডিয়াকে এখন থেকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। তবে, আমেরিকা নিজেদের টেকনোলজি সাপ্লাই চেন শক্তিশালী করতে ও সেমিকন্ডাক্টর সংক্রান্ত উৎপাদন বাড়াতে যে চিপ আমদানি করা হবে, তার উপর কোনও ধরণের শুল্ক বসবে না বলেই জানানো হয়েছে হোটাইট হাউসের তরফে। প্রসঙ্গত, আমেরিকার এনভিডিয়া, এএমডি ও ইনটেলের মতো সংস্থা বহু চিপের নকশা তৈরি করেছে। কিন্তু তা বিদেশে উৎপাদিত হয়। আর সেই চিপ গুলির বেশিরভাগটাই উৎপাদন করে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto