Saturday, August 8, 2026
HomeScrollডিজে মামলায় ৬ অক্টোবর পর্যন্ত অভিষেকের রক্ষাকবচ হাইকোর্টের
Abhishek Banerjee

ডিজে মামলায় ৬ অক্টোবর পর্যন্ত অভিষেকের রক্ষাকবচ হাইকোর্টের

মামলার পরবর্তী শুনানি হবে সেপ্টেম্বরে

ওয়েব ডেস্ক: বিধাননগর সাইবার থানায় দায়ের হওয়া ডিজে (DJ) মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee) অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ ৬ অক্টোবর অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বৃদ্ধি করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশ দেন। পাশাপাশি, চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির আবেদন অগাস্ট মাসে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে সেপ্টেম্বরে।

শুনানির সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য জানতে চান, তদন্তে নতুন কোনও অগ্রগতি হয়েছে কি না। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদ্বীপ মজুমদার আদালতকে জানান, এখনও তদন্ত চলছে। এরপর বিচারপতি তদন্ত দ্রুত শেষ করে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন। এছাড়া জানান, তদন্তের অগ্রগতি আদালতে জানানো হলে পরবর্তী শুনানি হবে।

আরও খবর : ইডি-র ফ্রিজ করা তৃণমূলের অ্যাকাউন্টে এখনই হস্তক্ষেপ নয়, হাইকোর্টে ধাক্কা কালীঘাট শিবিরের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee) আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতে জানান, তাঁর মক্কেল চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান। তবে বিচারপতি মন্তব্য করেন, পশ্চিমবঙ্গেই উন্নত মানের একাধিক চক্ষু চিকিৎসাকেন্দ্র রয়েছে। তিনি বলেন, তদন্তে আগে সহযোগিতা করা হোক। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের মাধ্যমে পরীক্ষা করে দেখা হবে, এই চিকিৎসা রাজ্যেই সম্ভব কি না।

এসময় রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, তদন্তে সহযোগিতা করার নির্দেশ আগেই দিয়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ। এরপর বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান একটি মেডিক্যাল বোর্ড গঠন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের অবস্থা এবং রাজ্যে চিকিৎসা সম্ভব কি না, সে বিষয়ে রিপোর্ট জমা দেবেন। সেই রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া সম্ভব নয় বলেও আদালত স্পষ্ট জানিয়ে দেয়।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor