HomeScrollবিধবা ভাতা পেলেও মিলবে অন্নপূর্ণার ৩ হাজার! আর কোন কোন নিয়ম শিথিল,...
Annapurna Yojana

বিধবা ভাতা পেলেও মিলবে অন্নপূর্ণার ৩ হাজার! আর কোন কোন নিয়ম শিথিল, জানাল রাজ্য

১৭ অগস্ট থেকে টাকা, জানুন কারা পাবেন ও কোন নিয়মে ছাড়

কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের। বিধবা ভাতা পেলেও নির্দিষ্ট শর্তে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়া যাবে। বুধবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, ১৭ অগস্ট থেকে যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাঠানো শুরু হবে। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

সরকারের তরফে জানানো হয়েছে, ২৫ থেকে ৬০ বছর বয়সি যে মহিলারা মাসে ৩ হাজার টাকার কম পেনশন বা ভাতা পান, তাঁরাও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। অর্থাৎ, বিধবা ভাতা বাবদ ১৫০০ টাকা পেলেও নির্দিষ্ট যোগ্যতা পূরণ করলে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার সুযোগ থাকবে।

এ ছাড়াও দু’টি ক্ষেত্রে নিয়ম শিথিল করার কথা জানিয়েছে সরকার। যাঁরা প্রতিবন্ধী ভাতা পান, তাঁরা সেই ভাতার পাশাপাশি অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকাও পাবেন। একই ভাবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির সুবিধাভোগীদের ক্ষেত্রেও নিয়ম শিথিল করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও খবর : নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কাড়ল সরকার

বাড়ির ধরন নিয়েও কিছুটা ছাড় দেওয়া হয়েছে। গ্রামীণ এলাকায় তিন কক্ষের বাড়ি থাকার কারণে আগে অনেক মহিলার নাম বাদ পড়েছিল। এ বার সেই নিয়ম শিথিল করার কথা জানিয়েছে সরকার। ফলে ওই ধরনের বাড়িতে বসবাসকারী যোগ্য মহিলারাও প্রকল্পের সুবিধা পেতে পারেন।

সরকার জানিয়েছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। জেলা ধরে ধরে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।

তবে যোগ্য হওয়া সত্ত্বেও কারও অ্যাকাউন্টে টাকা না ঢুকলে কী হবে? সেই সমস্যার জন্যও অভিযোগ জানানোর ব্যবস্থা রাখা হচ্ছে। ১৭ অগস্ট টাকা পাঠানোর পর ২১ বা ২২ অগস্টের মধ্যে অভিযোগ পোর্টাল চালু হওয়ার কথা। সেখানে যোগ্য হয়েও টাকা না পাওয়া ব্যক্তিরা অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি অযোগ্য কোনও ব্যক্তি টাকা পেলে তাঁর বিরুদ্ধেও অভিযোগ করা যাবে। অভিযোগের নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হবে সংশ্লিষ্ট জেলার বিডিওদের।

[youtube-feed feed=1]
Read More

Latest News