Friday, July 3, 2026
HomeBig newsবকেয়া ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের, কারা পাচ্ছেন?
Nabanna

বকেয়া ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের, কারা পাচ্ছেন?

নির্দেশিকা জারির ১৮০ দিনের মধ্যে আবেদন জমা বাধ্যতামূলক

ওয়েবডেস্ক-  মৃত সরকারি কর্মীদের (Government Employee)  বকেয়া ডিএ (Outstanding DA) মেটাতে বড় সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna) । ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া ডিএ পরিশোধের নির্দেশ। নমিনি বা আইনগত উত্তরাধিকারীরা আবেদন করতে পারবেন। নির্দেশিকা জারির ১৮০ দিনের মধ্যে আবেদন জমা বাধ্যতামূলক। নমিনি থাকলে সরাসরি তাঁর অ্যাকাউন্টে টাকা। নমিনি না থাকলে লিগ্যাল হেয়ারদের মধ্যে বণ্টন।

DA বকেয়া হিসাব হবে HRMS ও WBIFMS সিস্টেমে।সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার। সাহায্যের জন্য চালু হেল্পলাইন ও ইমেল পরিষেবা।০৩৩ ২২৫৩৫৪১৭ হেল্পলাইন চালু করল নবান্ন মৃত কর্মীদের পরিবার এর জন্য। নির্দেশিকা জারি করে জানালো রাজ্যের অর্থ দফতর।

আরও পড়ুন-  রাষ্ট্রপতি শাসনের গেম প্ল্যান চলছে

বুধবার অর্থ দফতরের সচিবের নেতৃত্বে একটি বৈঠক হয়। সেই বৈঠকে হাজির ছিলেন সংশ্লিষ্ট বিভাগের প্রধান ও আর্থিক উপদেষ্টাও। উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা ও স্কুল শিক্ষা দফতর, জনশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা দফতর, পুর ও নগরোন্নয়ন দফতর, সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দফতর, পরিবহন দফতর ও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের শীর্ষ আধিকারিকেরা। সেই বৈঠক থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। মার্চ মাসে তিনটি বিজ্ঞপ্তি জারি করে ডিএ দেওয়ার কাজ শুরু করে অর্থ দফতর। আলাদা-আলাদা ভাবে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। গত ২৩ মার্চের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, দুটি কিস্তি নয়, মার্চে একেবারেই রাজ্য সরকার ডিএ-এর অর্থ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পর একে একে বকেয়া ডিএ দেওয়া শুরু হয়। তবে সেই সময় পঞ্চায়েত, পুরসভা ও সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থার অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মচারীরা বকেয়া ডিএ পাননি। এবার তারা বকেয়া ডিএ পাবেন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO