HomeScrollসাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অভিষেকের চ্যালেঞ্জ, ‘ওঁদের যা ক্ষমতা আছে করুক’
Abhishek Banerjee

সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অভিষেকের চ্যালেঞ্জ, ‘ওঁদের যা ক্ষমতা আছে করুক’

ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস থেকে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তলব করা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। মঙ্গলবার শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিষেক।

ওয়েব ডেস্ক : ক্যামাক স্ট্রিটের ঘটনায় মঙ্গলবার দুপুরে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা।

এদিকে থানা থেকে বেরিয়ে পুলিশের ভূমিকা নিয়ে সরব হলেন অভিষেক। তাঁর অভিযোগ, ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে বিলবোর্ড খোলার ঘটনায় পুলিশ অতিসক্রিয়তা দেখিয়েছে। ওই অফিসে হওয়া ফায়ার অডিট নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আরও খবর : পুজোর আগে সাংবাদিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অভিষেকের দাবি, ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস নিয়ে যে তৎপরতা দেখা গিয়েছে, এক মাস আগে বিজেপি সরকার একই ধরনের তৎপরতা দেখালে তারাপীঠ ও মীর্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডে এত প্রাণহানি হত না। ভোটের আগে আলিপুর প্রশাসনিক ভবনে আগুনের ঘটনাও প্রসঙ্গত তুলে ধরেন তিনি।

বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে কোনও শ্লীলতাহানির ঘটনা ঘটেনি বলেও দাবি করেন অভিষেক। তাঁর অভিযোগ, ওই দিন তৃণমূল কর্মীদের সিঁড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছিল। হেফাজতে তাঁদের হেনস্তা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। থানা থেকে বেরিয়ে বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, “ভয় পাচ্ছে, রাজনৈতিকভাবে লড়তে পারছে না। তাই এসব করছে।” বিজেপিকে নিশানা করেও বলেন, “ওঁদের যা ক্ষমতা আছে করুক।”

[youtube-feed feed=1]
Read More

Latest News