Saturday, July 25, 2026
HomeScrollট্রেন্ডিংয়ে তৃণমূল নেতাদের ডিম-থেরাপি! এবার ডিম মাখামাখি কলকাতার এই কাউন্সিলর
TMC Counselor Arrest

ট্রেন্ডিংয়ে তৃণমূল নেতাদের ডিম-থেরাপি! এবার ডিম মাখামাখি কলকাতার এই কাউন্সিলর

তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ, তার পরেই ঘটে এই ঘটনা

কলকাতা: একের পর এক তৃণমূল নেতা (TMC Leader), জনপ্রতিনিধি ও কাউন্সিলরের (TMC Counselor Arrest) গ্রেফতারির আবহে এবার পুলিশের জালে ধরা পড়লেন কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্ত (Bappaditya Dasgupta)। তোলাবাজির অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাঁকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় পাটুলি এলাকায়। পুলিশ সূত্রে খবর, শনিবার তাঁকে গ্রেফতার করে পাটুলি থানায় নিয়ে যাওয়া হয়। এর আগেই একই ওয়ার্ড থেকে যুব তৃণমূল নেতা সৌরভ ঘোষকেও গ্রেফতার করা হয়েছিল। এই দুই গ্রেফতারিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

রবিবার সকাল থেকেই পাটুলি থানার বাইরে জমায়েত করতে শুরু করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় তোলাবাজি এবং বিভিন্ন ধরনের অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন কাউন্সিলর। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। কাউন্সিলরকে উদ্দেশ্য করে ‘চোর’ স্লোগানও তোলা হয়।

আরও পড়ুন: তালাবন্ধ করে লুকিয়ে ছিলেন বাড়িতেই, শেষমেশ পুলিশের জালে এক তৃণমূল কাউন্সিলর

সবচেয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয় যখন বাপ্পাদিত্য দাশগুপ্তকে থানার বাইরে এনে আলিপুর আদালতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয় পুলিশ। অভিযুক্ত কাউন্সিলরকে ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়। কোনওরকমে তাঁকে পুলিশের গাড়িতে তোলা সম্ভব হয়। কিন্তু গাড়ি থানার চত্বর ছাড়তেই বিক্ষোভকারীদের একাংশ ডিম ছুড়ে প্রতিবাদ জানান। প্রত্যক্ষদর্শীদের দাবি, অনেকেই আগে থেকেই হাতে ডিম নিয়ে থানার বাইরে অবস্থান করছিলেন। পুলিশের গাড়ি লক্ষ্য করেই সেই ডিম ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99