Saturday, July 25, 2026
HomeBig newsতালাবন্ধ করে লুকিয়ে ছিলেন বাড়িতেই, শেষমেশ পুলিশের জালে এক তৃণমূল কাউন্সিলর
TMC Counselor Arrested

তালাবন্ধ করে লুকিয়ে ছিলেন বাড়িতেই, শেষমেশ পুলিশের জালে এক তৃণমূল কাউন্সিলর

কলেজ স্ট্রিটের কাউন্সিলরের বিরুদ্ধে কী কী অভিযোগ? জানলে চমকে উঠবেন

কলকাতা: ভোর থেকে টানা সাড়ে পাঁচ ঘণ্টার নাটকীয় অভিযানের পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন কলেজ স্ট্রিটের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিন (Mohammad Jasimuddin)। রবিবার সকালে তাঁর বাড়িতে হানা দিয়ে দীর্ঘ অপেক্ষার পর তালা ভেঙে ঘরে ঢুকে তাঁকে গ্রেফতার (Arrest) করে কলকাতা পুলিশের (Kolkata Police) জোড়াসাঁকো থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর সাড়ে পাঁচটা নাগাদ তৃণমূল কাউন্সিলরের (TMC Counselor) বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। বাড়ির দরজায় তালা ঝুলতে দেখা গেলেও কাউন্সিলর ভিতরেই রয়েছেন বলে সন্দেহ হয় পুলিশের। এরপর দীর্ঘক্ষণ ধরে তাঁকে বাইরে আসার জন্য ডাকাডাকি করা হয়। কিন্তু কোনও সাড়া না মেলায় শেষ পর্যন্ত চাবিওয়ালাকে ডেকে আনা হয়। সদর দরজা এবং একাধিক কোলাপসিবল গেটের তালা খুলে ঘরের ভিতরে প্রবেশ করেন পুলিশকর্মীরা। পরে কাউন্সিলরকে ঘর থেকে বের করে গ্রেফতার করা হয় বলে খবর।

আরও পড়ুন: ফিরহাদের ইস্তফার পর মেয়র কে? রবিবার বৈঠক ডাকলেন মমতা

গ্রেফতারের সময় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। কাউন্সিলরের অনুগামীরা তাঁর বাড়ির সামনে জড়ো হয়ে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন। অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের একাংশও কাউন্সিলরের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, অভিযুক্ত কাউন্সিলরকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠি উঁচিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়।

ঘটনার সূত্রপাত একটি পুরনো মামলাকে ঘিরে। ২০২৩ সালে কলেজ স্ট্রিট এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পকসো আইনে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় কাউন্সিলর এবং তাঁর ঘনিষ্ঠ আরও কয়েকজনের নাম জড়িয়েছিল বলে অভিযোগ। অভিযোগ রয়েছে, মামলা প্রত্যাহার করার জন্য দীর্ঘদিন ধরে নির্যাতিতার পরিবারকে চাপ দেওয়া হচ্ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে কলাবাগান এলাকায় ফের ওই তরুণীর উপর হামলার অভিযোগ ওঠে। অভিযোগ, ফাঁকা রাস্তায় তরুণীকে একা পেয়ে কাউন্সিলর ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি প্রথমে কটূক্তি করে এবং পরে প্রতিবাদ করায় শারীরিকভাবে হেনস্থা করে। তাঁকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। বর্তমানে ওই তরুণী মধ্য কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। স্থানীয়দের আরও অভিযোগ, ঘটনার প্রমাণ নষ্ট করতে এলাকার একাধিক সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই রবিবার সকালে কাউন্সিলরের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99