Friday, June 5, 2026
HomeScrollলোকসভাতেও কি ‘আসল তৃণমূল’? জল্পনার মাঝেই কাকলির বিস্ফোরক পোস্ট
Kakali Ghosh Dastidar

লোকসভাতেও কি ‘আসল তৃণমূল’? জল্পনার মাঝেই কাকলির বিস্ফোরক পোস্ট

দলনেতা হিসেবে কাকলির নাম ঘিরে জল্পনা, বিস্ফোরক পোস্ট সাংসদের

কলকাতা: বিধানসভার পর এবার লোকসভাতেও তৃণমূল কংগ্রেসের (TMC) অন্দরে বড়সড় পরিবর্তনের জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, লোকসভায় দলের নেতৃত্বের প্রশ্নে নতুন সমীকরণ তৈরি হতে পারে। সেই আবহে চারবারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar) একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে চর্চা তুঙ্গে উঠেছে।

সূত্রের খবর, আগামী ৭ জুন কয়েকজন তৃণমূল সাংসদের বৈঠক হতে পারে। জল্পনা, সেখানে ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা হতে পারে। এমনও শোনা যাচ্ছে, লোকসভার স্পিকারের কাছে সাংসদদের স্বাক্ষরিত চিঠি জমা দিয়ে নতুন দলনেতা হিসেবে কাকলি ঘোষ দস্তিদারের নাম প্রস্তাব করা হতে পারে। যদিও এই বিষয়ে কাকলি নিজে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তাঁর দাবি, এ ধরনের কোনও পরিকল্পনার কথা তিনি জানেন না।

আরও পড়ুন: সইকাণ্ড নিয়ে আদালতের দ্বারস্থ অভিষেক, দ্রুত শুনানির আবেদন গ্রহণ করলেন না বিচারপতি

 

তবে শুক্রবার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করে রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন ফেলেছেন তিনি। কাকলি লেখেন, “একটি রাজনৈতিক পরিবারের চারবারের সাংসদ, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চার দশক ধরে স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছেন, তিনি কি শুধুই নিজের কথা ভাবতে পারেন? এটি নীতির বিরুদ্ধে রায় এবং শাসনের ব্যর্থতা।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত কাকলি ঘোষ দস্তিদার। সম্প্রতি তাঁকে লোকসভার মুখ্য সচেতকের পদ থেকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়। এরপরই প্রকাশ্যে আইপ্যাকের সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ ছিল, দলের সাংগঠনিক ক্ষতির জন্য আইপ্যাকের ভূমিকা রয়েছে। পরে তিনি দলের বিভিন্ন পদ থেকেও সরে দাঁড়ান।

এই ঘটনার পর থেকেই তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে নানা জল্পনা শুরু হয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে কাকলির এই পোস্ট তাৎপর্যপূর্ণ। লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ নেতৃত্ব এবং সাংসদদের অবস্থান নিয়ে আগামী কয়েক দিনের রাজনৈতিক ঘটনাপ্রবাহের দিকেই এখন নজর রাজ্যের রাজনৈতিক মহলের।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D