Friday, June 5, 2026
HomeScrollএনআইএ-র জালে এবার তৃণমূল নেতা শামসুল ইসলাম
TMC

এনআইএ-র জালে এবার তৃণমূল নেতা শামসুল ইসলাম

বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়

ওয়েব ডেস্ক : বোমাবাজির অভিযোগে গ্রেফতার হলেন পূর্ব মেদিনীপুর (East Midnapore) জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শামসুল ইসলাম। তমলুক-ঘাটাল কার্ড ব্যাঙ্ক নির্বাচনের সময় তাঁর বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার (Arrest) করা হয়।

ওই নির্বাচনের সময় নন্দীগ্রামের কাঞ্চননগর দিদারউদ্দিন হাই স্কুলের সামনে বোমাবাজির ঘটনা ঘটে। এই ঘটনায় বিজেপির বেশ কিছু নেতা-কর্মী আহত হয়েছিলেন। যে ঘটনাকে নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল। এই ঘটনার তদন্তভার এনআইএ-র (NIA) হাতে দেওয়া হয়েছিল।

আরও খবর : কাউন্সিলরদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন রূপা গঙ্গ্যোপাধ্যায়

তদন্তে নেমে শামসুল ইসলামের খোঁজ চালিয়ে যাচ্ছিলেন এনআইএ আধিকারিকরা। এর পর গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার তল্লাশি চালানো হয়। তার পরেই গ্রেফতার করা হয় তাঁকে। আজ তাঁকে তোলা হতে পারে হলদিয়া আদালতে (Court)। এই ঘটনায় জড়িত অন্যদের খোঁজেও তল্লাশি চালাচ্ছেনব তদন্তকারীরা।

জানা যাচ্ছে, শামসুল ইসলামের বিরুদ্ধে বোমাবাজি ছাড়া আরও অন্যান্য অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ছিল স্থানীয়দের ক্ষোভ। রাজ্যে পালা বদলের পর অনেকেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। এবার গ্রেফতার হলেন শামসুল ইসলাম।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D