Tuesday, July 21, 2026
HomeScrollINDIA জোটে বড় ভাঙন, মমতার বৈঠকের আগেই সম্পর্ক ছিন্ন স্ট্যালিনের DMK
INDIA Alliance

INDIA জোটে বড় ভাঙন, মমতার বৈঠকের আগেই সম্পর্ক ছিন্ন স্ট্যালিনের DMK

৮ জুন দিল্লিতে বিরোধী জোটের শীর্ষ নেতৃত্বের বৈঠকে যোগ দেবে না স্ট্যালিনের দল

[h_news]

ওয়েব ডেস্ক: বিরোধী জোট INDIA-র অন্দরে ভাঙনের জল্পনা আরও জোরালো হল। কংগ্রেসের (Congress) সঙ্গে সম্পর্কের অবনতির জেরে এবার INDIA জোটের বৈঠক থেকেও দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিল এম কে স্ট্যালিনের ডিএমকে (Stalin DMK)। আগামী ৮ জুন দিল্লিতে বিরোধী জোটের শীর্ষ নেতৃত্বের বৈঠকে যোগ দেবে না তামিলনাড়ুর (Tamil Nadu) এই গুরুত্বপূর্ণ দল।

ডিএমকের স্পষ্ট বক্তব্য, যে বৈঠকে কংগ্রেস উপস্থিত থাকবে, সেখানে তাদের পক্ষে অংশ নেওয়া সম্ভব নয়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী শিবিরের শীর্ষ নেতাদের বৈঠকের আগেই বড় ধাক্কা খেল INDIA জোট।

আরও পড়ুন: লোকসভাতেও কি ‘আসল তৃণমূল’? জল্পনার মাঝেই কাকলির বিস্ফোরক পোস্ট

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই কংগ্রেস ও ডিএমকের সম্পর্কে ফাটল দেখা দেয়। নির্বাচনে ডিএমকের সঙ্গে জোট করে লড়লেও ফল ঘোষণার পর কংগ্রেস বিজয়ের দল টিভিকেকে শর্তসাপেক্ষ সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়। অভিযোগ, এই বিষয়ে ডিএমকের সঙ্গে কোনও আলোচনা পর্যন্ত করেনি কংগ্রেস। সেই ঘটনার পর থেকেই ক্ষোভ বাড়ছিল স্ট্যালিন শিবিরে।

পরিস্থিতি এতটাই তিক্ত হয়েছে যে লোকসভায় কংগ্রেসের পাশে বসতেও আপত্তি জানিয়ে স্পিকারের কাছে চিঠি দিয়েছেন ডিএমকে সাংসদরা। এরপর থেকেই ৮ জুনের INDIA বৈঠকে দলের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছিল। শেষ পর্যন্ত ডিএমকে জানিয়ে দিল, তারা বৈঠকে যাচ্ছে না।

সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস উভয় পক্ষ থেকেই ডিএমকেকে বোঝানোর চেষ্টা হয়েছিল। যুক্তি দেওয়া হয়েছিল, কেরলে সিপিএম ও কংগ্রেস একে অপরের বিরুদ্ধে লড়লেও জাতীয় স্তরে বিজেপি বিরোধিতায় একসঙ্গে কাজ করে। কিন্তু সেই যুক্তিতে রাজি হয়নি স্ট্যালিনের দল।

রাজনৈতিক মহলের মতে, ডিএমকের এই সিদ্ধান্ত INDIA জোটের জন্য বড় ধাক্কা। লোকসভায় দলের ২২ জন সাংসদ রয়েছে। পাশাপাশি রাজ্যসভাতেও ডিএমকের উল্লেখযোগ্য উপস্থিতি আছে। সংসদে গুরুত্বপূর্ণ বিল, বিশেষ করে আসন পুনর্বিন্যাসের মতো ইস্যুতে ডিএমকের সমর্থন বিরোধী শিবিরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে স্ট্যালিনের দলের এই অবস্থান জোট রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot